জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে এক সপ্তাহে পাঁচটি অজগর সাপ উদ্ধার

সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):


এক সপ্তাহের ব্যবধানে শ্রীমঙ্গলে পাঁচটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। গত ২৩ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে সাপগুলোকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


প্রথম সাপটি ২৩ নভেম্বর উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। এর পরদিন ২৪ নভেম্বর দুপুরে প্রায় ২০ কেজি ও ১২ ফুট লম্বা আরেকটি অজগর ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়।


২৭ নভেম্বর একই এলাকার ঝোপঝাড় পরিষ্কারের সময় শ্রমিকরা দেয়ালের ওপর একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হন। এরপর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ওই সাপটিকে উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করে।


২৮ নভেম্বর সকালে নোয়াগাঁও ফকিরবাড়ির ধানক্ষেতে কৃষকরা ধান কাটার সময় একটি অজগর দেখতে পান। আতঙ্কিত কৃষকরা কাজ বন্ধ করে ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশন দ্রুত সাপটি ধরে নিয়ে যায়।


সবশেষে ২৯ নভেম্বর, শ্রীমঙ্গল-মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে একটি অজগর সাপ দেখা যায়। স্থানীয়রা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপকে অবহিত করেন। তারা সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের বন্যপ্রাণী রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন,“অজগর সাপগুলো খাদ্যের সন্ধানে মানুষের বসতঘরে চলে আসে। আমরা সাপগুলোকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের ওয়ার্ল্ডলাইফ কার্যালয়ে হস্তান্তর করেছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

1

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

2

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

3

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

কালিগঞ্জে জুমার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্ন দ

6

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

7

প্রকৃতি–পরিবেশ–জীবন

8

ইংরেজি নববর্ষ উপলক্ষে লালমনিরহাট–১ আসনবাসীকে শুভেচ্ছা জানালে

9

মেলান্দহে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর, আহত ৪

10

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

11

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

12

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

13

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

14

দিনাজপুর জেলার বিরামপুরে কৃষকের প্রাচীন ঐতিহ্য গরুর হাল বিলু

15

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

16

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

17

বারহাট্টায় ডেবিল হান্টে উপজেলা যুবলীগের সভাপতিসহ আটক তিন

18

আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন

19

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

20