জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইউএনও’র বদলি ঠেকাতে এলাকাবাসীর বিক্ষোভ

সামছুর রহমান।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হয়ে ‘ইউএনও স্যারের বদলি, মানি না মানবো না’, ‘আর কোন দাবি নাই, রনি খাতুনকে ফেরত চাই’, ‘শ্যামনগরের মানুষের দাবি মানতে হবে’, জনগণের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার আহ্বান’, ‘তুমি কে আমি কে রনী খাতুন রনী খাতুন’ স্লোগানে মুখর করে তোলে উপজেলা পরিষদ চত্বর।

স্বেচ্ছাসেবক হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় ও শ্যামনগর মুন্সিগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ বিধুশ্রবা কুমার মন্ডল (তপন) এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু,  শ্যামনগর প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর সামিউল মনির, ভূরলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু, উপকারভোগী রমজাননগর ইউনিয়নের রাশিদুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়নের সমাজসেবক আব্দুর রাজ্জাক, যুবদলের উপজেলার নেতা আল-আমিন, ঈশ্বরীপুরের ধুমঘাট জামিয়া ইসলামিয়া রাশিদিয়া হোসাইনাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম সহ শত শত সাধারণ জনতা প্রমূখ।

বক্তারা বলেন, ইউএনও রনী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও নারী উন্নয়নসহ বিভিন্ন খাতে তার অবদান প্রশংসনীয়। তারা আরও বলেন, মাত্র ১০ মাসে আকস্মিকভাবে তার বদলি আদেশ জনমনে প্রশ্নের সৃষ্টি করেছে। এই সিদ্ধান্ত বাতিল না হলে এলাকার উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় শ্যামনগর উপজেলার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আ: বারীর পক্ষে জনসংযো

1

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

2

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

3

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

4

জামায়াতে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে বৈষম্যহীন বাং

5

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

6

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধ

7

সাটুরিয়ায় মুন্নু ওয়েলফেয়ারের উদ্যোগে ২৫০০ মানুষ পেল বিনা

8

ঘাটাইলে ফুটপাত দখল করে দোকান

9

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

10

এক হাজারের বেশি টাকা পাঠানো যাবে না বিকাশ, রকেট ও নগদে

11

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

12

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

13

গোপালপুরে বিনামূল্যে বকনা গরু বিতরণ

14

রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন

15

গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রৌমারীতে মানববন্ধন

16

গাবতলী বেদেপল্লীতে সংঘর্ষে সাপুড়ে নিহত, আহত ২

17

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

19

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

20