জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

সুমন কুমার বিশ্বাস 
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ 

ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

গত ৩১ আগষ্ট, ১ লা সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ২০টি জলাশয়ে বিভিন্ন জাতের ৫শ' কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। 
এর মধ্যে শৈলকুপার কুমার নদ, শাহী মসজিদ পুকুর, উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, মিনি হ্যাচারী পুকুর, বিভিন্ন মসজিদ ও আশ্রয়ন কেন্দ্রের পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেনের সার্বিক পরিচালনায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। 

পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফ উদ্দিন, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, সমাজকর্মী, সাংবাদিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

মাছের পোনা অবমুক্ত শেষে উপজেলা মৎস্য মো: ইমরান হোসেন বলেন, আমরা মাছে ভাতে বাঙ্গালী। এই শ্লোগানকে ধরে রাখতে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক ২০ টি জলাশয়ে ৫শ' কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

2

নোয়াখালীর সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির ম

3

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

4

মৌলভীবাজারের রাজনগরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেফতার

5

নির্বাচিত হলে শিক্ষা স্বাস্থ্য ও যোগাযোগের দৃশ্যমান পরিবর্তন

6

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

7

সরাইলে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার

8

চিরিরবন্দর রানীরবন্দরে আখতারুজ্জামান মিয়ার পথসভায় জনসমুদ্র

9

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

10

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

11

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

12

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

13

শিবগঞ্জে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী‌ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যা

14

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তার’, বলির পাঁঠা সা

15

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

16

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

17

স্কুলে দীর্ঘ ছুটির ফাঁদে পড়াশোনা শিকেয় ওঠে

18

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

19

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিদ্যুৎ কর্মকর্তা ন

20