জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শেষ বলে ছক্কা হাকিয়ে, সিলেটকে জেতালেন ওকস

 
সুমন আহমদ খান 
বিপিএলের ইতিহাসে এক অনন্য নাটকীয় মুহূর্তের জন্ম দিলেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস। এলিমিনেটর ম্যাচের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সিলেট টাইটান্সকে ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয় এনে দেন তিনি। বিপিএলে এর আগে কখনো শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতানোর নজির ছিল না।
শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে তুলে গ্যালারিতে পাঠান ওকস। সেই ছক্কায় ফাইনালের দৌড়ে টিকে যায় সিলেট, আর টানা দ্বিতীয়বারের মতো এলিমিনেটর থেকেই বিদায় নেয় ফেভারিট রংপুর রাইডার্স।
এর আগে ব্যাটিংয়ে ব্যর্থ হয় রংপুর। শুরুতেই তাওহিদ হৃদয়, দাভিদ মালান ও লিটন দাস দ্রুত ফিরলে চাপে পড়ে দলটি। খুশদিল শাহ (৩০) ও মাহমুদউল্লাহ (৩৩) কিছুটা চেষ্টা করলেও বড় সংগ্রহ গড়তে পারেনি রংপুর।
লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। ৮ ওভারে ৪ উইকেট হারানোর পর স্যাম বিলিংস ও মেহেদী হাসান মিরাজ ৫৪ বলে ৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শেষদিকে বিলিংস আউট হলে নাটক চরমে ওঠে। শেষ বলের ছক্কায় ইতিহাস গড়ে সিলেটকে জেতান ক্রিস ওকস, আর বিপিএল পায় তার অন্যতম স্মরণীয় ম্যাচ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাব

1

বান্দরবান, জেলার,লামা-আলীকদম প্রেসক্লাব প্রতিষ্ঠার, সংক্ষিপ্

2

আত্রাই সদরে চলাচল অনুপযোগী

3

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

4

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

5

একাদশের শিক্ষার্থীরা পাবে ৫০০০ টাকা ভর্তি সহায়তা, আবেদনের স

6

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

7

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

8

রায়গঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফি

9

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মানিকগঞ্জ-১ আসনের বিএনপির বিদ্রোহী

10

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

11

মহাকালের পথে আপসহীন এক নক্ষত্রের বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়ে

12

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

13

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

14

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

15

মিরসরাইয়ে বিএসআরএম এর স্ক্র্যাপবাহী ট্রাকের চাপায় সাংবাদিক র

16

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

17

বিদেশে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে ইয়ারপোর্টে গ্রেফতার

18

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

19

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

20