জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে এ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে আট দফা দাবীতে বিক্ষোভ

মোঃ শাহিনূর ইসলাম।।
শেরপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে জেলা জজ, পিপি ও জিপির অপসারণসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ করেছেন জেলা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে আদালতের প্রধান ফটক অবরোধ করে তারা কর্মসূচি পালন করে।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।

তাদের দাবিগুলো হলো-

১) আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পালকে সুপরিকল্পিতভাবে সেইফ এক্সিট দেওয়ায় বিচারক জহিরুল কবির, পিপি আব্দুল মান্নান ও জিপি মাহবুবুল আলম রাকিবকে তাদের পদ হতে অপসারণ করতে হবে।

২) যারা শহীদ ও আহত যোদ্ধাদের সঙ্গে বেঈমানী করে মামলা বাণিজ্য করেছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে এবং যে রাজনৈতিক দলের নেতা মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে তাকে দল থেকে ব্যবস্থা নিতে হবে।

৩) শেরপুর আদালতে যারা আওয়ামী লীগের দোসরদের পক্ষ নিচ্ছে এবং চেয়ে চন্দনসহ অন্যান্য ফ্যাসিস্টদের জামিন দিয়ে পালাতে সহযোগিতা করছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

৪) শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসককে সংবাদ সম্মেলন করে আশ্বস্ত করতে হবে।

৫) ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দ্রুত সেখান হতে অপসারণ করতে হবে।

৬) শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) শেষবারের মতো কড়া হুঁশিয়ারি দিতে হবে।

৭) নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার বালু খেকোদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে।

৮) শেরপুরে আওয়ামী লীগের দোসররা কিভাবে ঘুরাফেরা করে, সেটার জন্য পুলিশসুপারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।

 জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান দাবিগুলো শুনে বলেন, লিখিত অভিযোগ দিলে দাবিগুলো সরকারকে দ্রুতই জানানো হবে বলে জানান।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

1

নিয়ামতপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

2

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

3

নওগাঁর নিয়ামতপুরে সারা দেশের ন্যায় অষ্টম শ্রেণীর বৃত্তি পর

4

মাদারীপুরের কালকিনি উপজেলায় যৌথবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিয

5

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

7

মাদারীপুর-৩ আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম

8

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

9

রিমান্ডে নেওয়ার সময় আওয়ামী লীগ নেতার মৃত্যু

10

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

11

টেকনাফে পুকুরে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু

12

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

13

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের কবলে পড়া ১৩ জেলেকে জীবিত উদ্ধার

14

শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান

15

মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের বর্ষপূর্তিতে সংবর্ধনা ও

16

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

17

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

18

কাশ্মীরে হামলা, মোদিকে ট্রাম্পের ফোন

19

ভোলা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের পূর্ব

20