জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন কাজী ফার্মস্ লিঃ


মোঃ জাকে উল্লাহ

শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন কাজী ফার্মস্ লিঃ।

এ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ক্ষিরতলায়  কাজী ফার্মস্ লিঃ এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৮ ঘটিকায় ক্ষিরতলায় অবস্থিত কাজী ফার্মস্ লিঃ এর শাখা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অত্র শাখার কম্পোস্ট ও প্লান্ট বিভাগের ব্যবস্থাপক সংকর কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগড় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধামাইনগড় ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড সদস্য দীপেন্দ্র নাথ মাহাতোসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে কাজী ফার্মস্ এর সদস্যদের অংশগ্রহণে প্রায় ৬০ জন বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী মানুষের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়। শীতবস্ত্র পেয়ে স্থানীয় অসহায় মানুষরা কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক'কে বিদায় সংবর্ধনা প্

1

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

2

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

3

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

4

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

5

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

6

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

7

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানবব

8

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ভিপি আইনুল হক এর গভীর

10

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

11

নান্দাইলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে এলাকাবাসীর মানবব

12

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

13

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

14

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

15

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

16

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

17

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

18

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

19

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

20