জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শীতে জবুথবু কালিগঞ্জ, দুই দিন ধরে সূর্যের দেখা নেই

মোঃ ইশারাত আলী  

সাতক্ষীরার কালিগঞ্জে টানা দুই দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা বেড়েছে। কুয়াশা ও শীতল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

সাতক্ষীরা জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোর ৬টায় কালিগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় কিছুটা কম। ফলে শীত আরও জেঁকে বসেছে।

গতকাল রোববার দুপুরের পর অল্প সময়ের জন্য হালকা রোদের দেখা মিললেও আজ সোমবার সারাদিন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সন্ধ্যার পর চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

শীতের তীব্রতা বাড়লেও এখনো নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি। এতে দিনমজুর, খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূলদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তাদের দাবী সরকারী পর্যায় এখনই যেন শীতবস্ত্র বিতরণ শুরু হয়।

সাতক্ষীরা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন,
“বর্তমানে তাপমাত্রা এমনই থাকবে। সাময়িকভাবে আরও কিছুটা কমতে পারে।”
তবে তিনি জানান, জানুয়ারি মাসজুড়ে বড় ধরনের তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।

আবহাওয়া এমন থাকলে আগামী কয়েক দিন কালিগঞ্জসহ আশপাশের এলাকায় শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ২ দিনে আ.লীগের ১৩ নেতাকর্মি গ্রেপ্তার

1

দলিল থাকা সত্ত্বেও জায়গা থেকে বঞ্চিত ভুক্তভোগী জাহাঙ্গীর জম

2

দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছ

3

ভয় দেখিয়ে দমন করা যাবে না জামায়াতকে—সাতক্ষীরায় ডা. শফিকুর রহ

4

কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পিষ্টে এক বৃদ্ধের মৃত্যু

5

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

6

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

7

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

8

শাহরাস্তিতে গাঁজাসহ যুবক আটক

9

চট্টগ্রাম মহানগরী জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

10

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

11

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

12

টিকে থাকতে পিডিবির বিদ্যুতের দাম বাড়াতে হবে ৮৬ ভাগ

13

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

14

আমলায় ট্যালেন্ট হান্ট বৃত্তি প্রোগ্রাম–২০২৫ সফলভাবে অনুষ্ঠি

15

ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

16

চুনারুঘাটে মাটি ও বালু উত্তোলনে কারাদণ্ড ও জরিমানা

17

চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন ট্রাম্প

18

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

19

ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত - ১০

20