জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শীতল পাটির বিলুপ্তি

এস.এম. পারভেজ 


ঝালকাঠির ঐতিহ্য শীতল পাটির বিলুপ্তি রোধে দেশে-বিদেশে বাজার বৃদ্ধি করে হাজারো নতুন কাজের পথ খুলে দিতে চাই। তাছাড়া বিএনপি ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শনিবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে ঐতিহ্যবাহী শীতল পাটি তৈরির কারিগরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
‎
‎জিয়া হায়দার আরো বলেন, ঐতিহ্যবাহী শীতল পাটি শিল্প দীর্ঘদিন ধরে ঝালকাঠির অসংখ্য পরিবারের জীবিকার উৎস। কিন্তু দীর্ঘদিনের অবহেলা, দারিদ্র্য এবং বাজার সংকটের কারণে এই শিল্প আজ বিলুপ্তির পথে রয়েছে। আজকের পরিদর্শনকালে তিনি স্থানীয় কারিগরদের সঙ্গে কথা বলে তাদের দুঃখ-দুর্দশা ও স্বপ্নের কথা শোনেন এবং বলেন, এই অঞ্চলের কারিগরদের হাতে রয়েছে অপরিসীম দক্ষতা, কিন্তু সঠিক সহায়তা ও বাজার না থাকায় তাদের পণ্য হারিয়ে গেছে। পতিত স্বৈরাচারী সরকার কখনোই এই শিল্পের উন্নয়নে অর্থনৈতিক প্রণোদনা বা প্রযুক্তিগত সহায়তা দেয়নি।
‎
‎তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ক্ষমতায় এলে শীতল পাটি শিল্পসহ দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্পগুলোকে বাঁচাতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে কারিগর পরিবারের জন্য সহজ শর্তে ঋণ ও মাইক্রো-ফিন্যান্স সুবিধা, পণ্যের গুণগতমান উন্নয়ন ও ডিজাইনে নতুনত্ব আনার জন্য প্রশিক্ষণ, ন্যায্য মূল্য নিশ্চিত করতে সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সংযোগ স্থাপনের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ও বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
‎
‎ড. হায়দার বলেন, আমাদের লক্ষ্য হলো—কারিগররা যেন সরকারি সহায়তার অভাব ও অব্যবস্থাপনার কারণে বেকার না থাকে। আমরা তাদের সৃষ্টিশীলতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবো। শীতল পাটি আবারও ঝালকাঠির ঘর ও জাতীয় পরিচয়ের অংশ হবে এবং বিশ্ববাজারে আমাদের ঐতিহ্য ও দক্ষতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে। গ্রামীণ হস্তশিল্পকে পুনরুজ্জীবিত করলে  সাধারণ মানুষের মেধা, পরিশ্রম ও উদ্যোগের ওপর ভিত্তি করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।
‎
‎এসময় ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এডিশনাল পিপি)  আককাস সিকদার,  জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল হোসেন তুহিন এবং শীতলপাটিকর সমিতির সভাপতি বাবুল পাটিকর উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে ওই দিন সকালে তিনি নলছিটির দপদপিয়া ইউনিয়নে বিএনপির আয়োজনে সুধি সমাবেশে অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

1

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

2

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

3

পরকীয়া প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

4

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

5

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

6

শাহরাস্তিতে ডায়াগনস্টিক সেন্টারসমূহে অভিযান

7

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত.

8

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

9

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

10

খুলনায় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগ–ছাত্রলীগের ২৫ জন আটক: পুল

11

নাসিরনগরে বিএনপির প্রার্থী এম এ হান্নানের নির্বাচনী জনসভা অন

12

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

13

নান্দাইলে প্রতিবাদকারী যুবককে মারধর করে বাইক নিয়ে যাওয়ায় থ

14

রোমাঞ্চকর জয় ও ২ উইকেট তাসকিনের

15

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

16

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

17

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

18

নবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

19

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

20