জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে ময়নাকাটা নদী থেকে মাথা বিহীন যুবকের মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপশহর ময়না কাঁটা নদী থেকে এনায়েত শেখ(৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) পৌনে বারোটার সময় শিবচর থানা পুলিশ অর্ধগলিত মাথা বিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহত এনায়েত শেখ (৩৫) শিবচর পৌরসভার ৭ নং ওয়ার্ড,নলগোড়া খাজার ডেক এলাকার বাসিন্দা। তিনি মৃত্যু ফকু শেখের ছেলে।
নিহতের বড় ভাই মোঃ ইলিয়াস শেখ বলেন, আমার ছোট ভাই পেশায় একজন অটোচালক। গত এগারো আগে অটোগাড়ী নিয়ে বের হন। এরপর আর বাসায় ফেরেনি। দীর্ঘ ১১দিন যাবৎ নিখোঁজ। অনেক খোঁজাখুঁজি করেছি এবং শিবচর থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু আমরা তাকে খুঁজে পাইনি।আজ রাত পৌনে বারোটার সময় আমার ভাইকে ময়না কাঁটা নদী থেকে মাথা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজহার আলী জানান, এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে ঘটনার সত্যতা উদঘাটন সম্ভব হবে বলে ও জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

1

ভাঙ্গুড়া পুকুরপাড় বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার

2

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

3

হাবিবুর রহমান সুমন

4

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

5

ঘাটে ফেরি ভেড়াতে নদের খনন কাজে এলাকাবাসীর ক্ষোভ

6

বান্দরবানে আলোচনায় ইউএনডিপি কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্য

7

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

8

দিনাজপুর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে দুই মনোনয়ন প্রত্য

9

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

10

রাজশাহীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

11

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

12

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

13

মুরাদনগরে জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ইউএনও

14

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

15

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

16

ঈশ্বরগঞ্জ এখন দাঁড়িপাল্লার দখলে

17

আদিনাথ সরকারি কলেজে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

18

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

19

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

20