জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শাখাওয়াত হোসেন মোল্লা


 মাদারীপুরের শিবচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

রবিবার (৫ অক্টোবর) শিবচর উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম.ইবনে মিজান এর সভাপতিত্বে এবং 
 উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। 

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন  বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট শিবচর উপজেলা শাখার সভাপতি আতাহার হোসেন।তিনি বলেন,বিগত সরকারের আমলে এত সুন্দর আয়োজন কখনো করা হয়নি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এত সুন্দর আয়োজন করার জন্য উপজেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।শিক্ষাই জাতির মেরুদণ্ড,শিক্ষক শিক্ষার মেরুদণ্ড। শিক্ষকরা যাতে সামাজিক মর্যাদা পায়,আর্থিকভাবে যাতে তারা স্বাবলম্বী থাকে,তাহলে ভালো শিক্ষা দেয়া সম্ভব। 


বিভিন্ন বক্তারা বলেন,শিক্ষক জাতি গড়ার কারিগর। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)একজন শিক্ষক ছিলেন। তিনি বলতেন আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। শিক্ষকদের সম্মান সাহাবীদের পরেই।  শিক্ষার মান উন্নয়ন করা দরকার।শিক্ষার মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের মান উন্নয়ন করতে হবে। শিক্ষকদের বাংলা,অংক,ইংরেজি,আরবি ভালোভাবে শিখতে হবে এবং ছাত্র-ছাত্রীদের তা ভালোভাবে শিখাতে হবে।

বক্তারা আরো বলেন,বাংলা-ইংরেজির পাশাপাশি আরবি শিক্ষার গুরুত্ব দিতে হবে।আমাদের ছেলেমেয়েদের পারিবারিক শিষ্টাচার শিক্ষা দিতে হবে। সমাজ বিবর্জিত, সমাজ বহির্ভূত কোন কাজ করা যাবেনা। ছাত্র-ছাত্রীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। পিতা-মাতা সন্তানদের জন্মদান করেন এবং তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলেন শিক্ষক। তোমরা জ্ঞান অর্জন করো এবং তা মানুষের মাঝে ছড়িয়ে দাও।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-
শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্ত,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে হাবীবা উর্মি,সৈয়দাতুন্নেছা রুপাসহ শিবচর উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,ভোকেশনাল  ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

1

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

2

স্মার্ট এআই ক্লিনিকের উদ্যোগে গোদাগাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম

3

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

4

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

5

কুলিয়ারচরে শরিফুল আলমের ধানের শীষের পক্ষে নির্বাচনী সভা অনুষ

6

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

7

নরসিংদী পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ

8

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

9

রায়গঞ্জে সদ্য বিদায়ী ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার তেল আত্মসাত

10

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

11

জনগণের ভালোবাসায় আমি নির্বাচিত হলে উন্নয়নই হবে আমার মূল লক্ষ

12

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

13

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

14

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

15

লক্ষ্মীপুর -২ গনঅধিকার পরিষদে প্রার্থী আবুল বাশারের মনোনয়ন দ

16

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

17

নেত্রীকে শেষ দেখা ও জানাজায় উপস্থিত হতে রংপুর সদর বিএনপি

18

জামিনে বের হয়ে অসি ও এস আইর বিরুদ্ধে কোটে মামলা করে ভুক্তভুগ

19

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

20