সাগর কর্মকার।।
মাদারীপুর শিবচরে আজ জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা হয়।
এসময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভীন খানম। উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ আয়োজনে এতে অংশ নেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দসহ শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যগণ।
এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম জুলাই শহীদদের প্রতি একমিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে।তিনি তখন বলে নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে ।তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈষম্য থাকতে পারে না। এতে করে সংসারে সুখ শান্তি ফিরে আসবে।
এসময় তিনি আরো বলেন বাল্য বিবাহ চলবে না,বয়স সন্ধি অবস্থা ছেলেমেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতামাতাকে সজাগ থাকার অনুরোধ করেন।
মন্তব্য করুন