জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা হয়েছে। রবিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সচেতনতামুলক এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকদের করনীয় দিকসমুহ এবং বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ বিষায়াদি তুলে ধরেন। জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল, এর সঞ্চালনায় মোঃ মাহামুদুল হক (মাহমুদ মিয়া) চেয়ারম্যান, মোবারকপুর ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান, মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো কামরুজ্জামান।  সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা হোসেন, অভিভাবক, হযরত আলী, পল্লী চিকিৎসক, মুকলেসুর রহমান, জালাল উদ্দিন, রুব্বান আলী, মারুফ বিল্লাহসহ অনেকে। সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের যথেষ্ট সচেতন হবে, অভিভাবক সমাবেশে, উঠান বৈঠক এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে বাল্যবিয়ের বিষয়ে বিভিন্ন শারীরিক ও মানসিক ক্ষতি হয় তা তাদের মাঝে তুলে ধরতে হবে। আলোচনায় বাল্যবিয়ে ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে। বক্তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধের জন্য ওয়ার্ড পর্যায়ে সচেতনামুলক সভা সেমিনার করতে। প্রয়োজনে ঘটক, ইমাম, মোড়ল, কাজী, পুরোহিত, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ করাতে হবে। বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা করতে সামাজিক নিয়ম-কানুনের কঠোর প্রয়োগ করতে হবে বলেন। বক্তারা আরও বলেন এজন্য আইনের আশ্রয় নিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। এজন্য সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রয়োজনে সময় মতো প্রশাসনকে জানাতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন যদি আমরা নিজেরা সচেতন হয় এবং আশেপাশের এলাকায় সচেতন করি এবং বাল্য বিবাহের ক্ষতিকর দিক তুলে ধরলে-ই তাহলে বাল্যবিয়ে প্রতিরোধ বা নিরোধ করা সম্ভব হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে সেনাবাহিনীর হাতে জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলার ওয়

1

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

2

ঝিনাইদহে বাস-ইজিবাইক সংঘর্ষে গৃহবধূ নিহত

3

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

4

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

5

রাজশাহীতে মাকে খু*ন করে রাস্তায় ফেলে গেল ছেলে

6

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

7

বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় এ্যাডঃ আবুল কাল

8

সিলেটের পর এবার চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনেও প্রার্থী পরিবর

9

মাগুরার ভায়নার মোড়ে যশোর এক্সপ্রেস কাউন্টার ভাংচুর ও ছিনতা

10

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

11

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

12

আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে মাউন্টেন আইডিয়াল স্কুল স্বপ্

13

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

14

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

15

সরাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

16

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

17

নোয়াখালীতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

18

বেনাপোল দিয়ে ভারত থেকে ১২৫ টন বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ

19

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপ

20