জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় মরণোত্তর ভাতা পেল নিহত ৩১ শ্রমিক পরিবার

ইকরামুল ইসলাম।।

শার্শার বাগআঁচড়ায় নাভারণ–বেনাপোল সড়ক পরিবহন মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ ৩১ জন মৃত পরিবহন শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মরহুমদের স্মরণে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদান করা হয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই সুধী সমাবেশ ও মরণোত্তর ভাতা প্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রুহুল আমিন টুটুল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রার্থী শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টার ডিস্ট্রিক বাস সিন্ডিকেট যশোর অঞ্চলের সহসভাপতি এবিএম শামসুল আলম কাজল। 
তিনি বলেন, আমরা মালিক শ্রমিকদের সাথেই আমাদের কাজ। দীর্ঘদিন যাবত বাগআঁচড়া নাভারন ও বেনাপোল শ্রমিক ইউনিয়নের নিহত শ্রমিকরা মরণোত্তর ভাতা পায় না এটা গত কয়েকদিন আগে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও যুবদল নেতা কবির হোসেনের মাধ্যমে জানতে পারি।আর এজন্য তাদের কথা চিন্তা করে এ মরণোত্তর ভাতা।
তিনি আরো বলেন, আগামী ১৮ জুলাই বাগআঁচড়া -নাভারন বেনাপোল শ্রমিক ইউনিয়নের ভোটে যদি টুটুল - সহিদুল পরিষদ জয়ী হয় তাহলে পরিবর্তিতে কোন শ্রমিক মারা গেলে জানাযার আগে তাদের ভাতা পরিষদ করা হবে বলে তিনি বলেন। 

বিশেষ অতিথি ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, আজকের এই আয়োজন আমাদের সংগঠনের পক্ষ থেকে শ্রমিক ভাইদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতীক। একজন শ্রমিক মৃত্যুর পর যেন শুধু শোকই না রেখে যায়, তার পরিবারও যাতে কিছুটা ভরসা পায়—সেই লক্ষ্যেই এই মরণোত্তর ভাতার ব্যবস্থা করা হয়েছে। আমরা চাই, ভবিষ্যতেও শ্রমিকদের জন্য আরও মানবিক ও সংগঠিতভাবে পাশে দাঁড়ানো হোক। যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের পরিবারের পাশে থেকে সংগঠন সবসময় কাজ করে যাবে।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, তথ্য ও গবেষণা সম্পাদক মোনায়েম হোসেন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, কায়বা ইউনিয়ন বিএনপির সংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মরহুম শ্রমিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে নগদ ভাতা তুলে দেওয়া হয়।
স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দও এই উদ্যোগকে শ্রমিকদের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য উদাহরণ বলে অভিহিত করেন। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

1

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

2

রায়গঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদ

3

বিএনপি সরকার গঠন করলে আধুনিক সিলেট গড়তে কাজ করবে

4

ভয়াবহ নিত্যদিনের বাস্তবতা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে য

5

পুলিশ সুপার কাপ” আন্তঃ ইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫

6

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

7

নবাবগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার, আইন-শৃঙ্খলা রক্ষায় পেশা

8

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

9

ঢাকা–মাওয়া মহাসড়কে মোটরসাইকেল চালকদের হয়রানি

10

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

11

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

12

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

13

ঈশ্বরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার

14

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

15

কুড়িগ্রামে অর্থের বিনিময় আটককৃত মাদক কারবারিকে ছেড়ে দেওয়

16

বারহাট্টায় কলেজ ছাত্রদলের কমিটি উপলক্ষে কারিগরি ও বাণিজ্যিক

17

মৌলভীবাজার চেম্বার নির্বাচন,আপীল করার পর চুরান্ত ফলাফল

18

দখল-দূষণে বিপন্ন সরু নালায় পরিণত তাড়াইলের নরসুন্দা নদী

19

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

20