জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় পানিবন্দি হাজারো পরিবার, খাদ্য সংকট চরমে

হুমায়ন কবির মিরাজ।।

যশোরের শার্শা উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। টানা বর্ষণ ও ভারতের ইছামতি নদীর উজানের ঢলে উপজেলার পাঁচটি ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দেড় মাসেরও বেশি সময় ধরে দুই হাজারের বেশি পরিবার চরম দুর্ভোগ পোহাচ্ছে। এ অবস্থায় নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে মারাত্মক খাদ্য সংকট।


বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে বাগআঁচড়া, গোগা, কায়বা, পুটখালী ও উলাশী ইউনিয়নে গিয়ে দেখা যায়— গ্রামের পর গ্রাম পানিতে তলিয়ে গেছে। বসতবাড়ি, স্কুল, পাকা রাস্তা, মাছের ঘের, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার পানিতে ডুবে আছে। ইছামতি নদীর পানি প্রতিদিনই বাংলাদেশ সীমান্তে ঢুকে প্লাবিত এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করছে।


শার্শার প্রত্যন্ত এলাকার প্রায় সবগুলো প্রাথমিক বিদ্যালয় ও কয়েকটি মাধ্যমিক স্কুল-কলেজ পানিতে ডুবে আছে। এতে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বুকসমান পানি পেরিয়ে অনেক কষ্টে স্কুলে যাতায়াত করছে। আবার অনেক প্রতিষ্ঠানে সম্পূর্ণ ক্লাস বন্ধ হয়ে গেছে। অভিভাবকরা বলছেন, “শিশুদের জীবন এখন ঝুঁকির মধ্যে। শিক্ষা বন্ধ হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্মও ক্ষতিগ্রস্ত হবে।


উপজেলা প্রশাসন প্লাবিত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। অনেক পরিবার সেখানে আশ্রয় নিলেও রান্না করা খিচুড়ি ও শুকনো খাবার পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, “আমরা শুধু ত্রাণ চাই না, স্থায়ী সমাধান চাই। যাতে প্রতিবছর ভারতের উজানের পানি আমাদের গ্রামে ঢুকে জীবনে বিপর্যয় না ঘটায়।


কায়বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, রুদ্রপুর দাঁদখালির বাঁধ কৃষকদের সুবিধার্থে গত ইরি মৌসুমে কেটে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তা মেরামত করা হয়নি। এ কারণে এখন প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ ইঞ্চি পানি বৃদ্ধি পাচ্ছে।


ইউনিয়ন পরিষদগুলোর হিসাব অনুযায়ী, বাগআঁচড়া ইউনিয়নে প্রায় ৫০০ পরিবার, উলাশী ইউনিয়নে ২৫০ পরিবার, গোগা ইউনিয়নে ১ হাজার ৩০০ পরিবার, কায়বা ইউনিয়নে ৮০০ পরিবার এবং পুটখালী ইউনিয়নে ৩০০ পরিবার পানিবন্দি হয়ে আছে।


এ ছাড়া স্থানীয় বাজারের দোকানপাটে পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আউশ ও আমন ধানসহ শাকসবজির আবাদও নষ্ট হয়ে গেছে।


উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, বন্যায় প্রায় ৪০০ হেক্টর আউশ ধান ও গ্রীষ্মকালীন শাকসবজি পানিতে তলিয়ে গেছে। এছাড়া ৬০০ হেক্টর জমি পানির নিচে থাকায় রোপা আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি আরও বাড়লে ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়বে।


শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান বলেন, আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর মাঝে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গতদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। প্রয়োজনে নতুন উদ্যোগ নেওয়া হবে।


একদিকে ত্রাণ সংকট, অন্যদিকে শিক্ষা, কৃষি ও জীবিকার ধ্বংসযজ্ঞে শার্শার হাজারো পরিবার চরম মানবিক সংকটে পড়েছে। স্থানীয়দের দাবি— প্রতিবছর এমন দুর্ভোগ এড়াতে ভারত থেকে ইছামতি নদীর উজানের পানির প্রবাহ ঠেকাতে স্থায়ী সমাধান নিশ্চিত করা জরুরি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

1

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

2

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

3

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

4

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

5

নওগাঁর নিয়ামতপুরে এবার হাত পাখার বাতাসে উত্তাল

6

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

7

পাঁচতলা ভবনে ভয়াবহ ডাকাতির সময় মহিলা জঘম

8

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

9

কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

10

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

11

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

12

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

13

আজ থেকে সিলেটে রাত সাড়ে ৯ টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা

14

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

15

মৎস্যজীবী,লবণচাষী সহ সকল শ্রমজীবী মানুষের অর্থনৈতিক অধিকার আ

16

মৌলভীবাজারে গণসংযোগে ব্যস্ত জহর লাল দত্ত

17

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

18

গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ

19

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

20