প্রেরক- জাকির হোসেন, শার্শা,যশোর।।
যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকালে উপজেলার বিএনপির আয়োজনে শার্শার প্রধান কার্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করে হয়।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে শার্শা আসনের বিএনপির মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু , উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু।
এসময় উপস্থিত ছিলেন,যশোর জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, উপজেলা বিএনপির সহ সভাপতি আহম্মদ আলী শাহিন,উপজেলা বিএনপির উপদেষ্টা ময়নুদ্দিন মনু,যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ,সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক শহিদ আলী, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ন আহ্বায়ক এস,এম আঃ হক, সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, যুগ্ন আহ্বায়ক বিপ্লব হোসেন, সদস্য সচিব সবুজ হোসেন খান,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীসহ বিএনপির সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন