জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহে মাছ চাষ ও বাণিজ্যে সেরা কুদ্দুস আলী বিশ্বাস

ইকরামুল ইসলাম।।

মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘জনতা ফিস’।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ।
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের শুরুতে উপজেলা চত্বর থেকে মহাসড়কে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় এবং মাছ চাষ বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

1

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচন ঘিরে উত্তাপ

2

শিক্ষকদের ওপর লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড

3

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

4

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল

5

নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত

6

সাপাহার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলে

7

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

8

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

9

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

10

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

11

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

12

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

13

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

14

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

15

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

16

মুরাদনগরে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

17

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

18

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

19

ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃত্য

20