জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, ধর্ষকের পুরুষাঙ্গ কর্তন

জাকির হোসেন।।

যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায় তার প্রতিবেশী। নির্যাতনের শিকার হতে না দিয়ে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে ওই গৃহবধূ আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। এরপর থেকে আসামি পলাতক ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোমবার (১৮ আগস্ট) তাকে আটক করেছে।
ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী উল্লেখ করেন, আসামি মো. মুবায়দুল রহমান (৩৫), পিতা-মো. আতিয়ার রহমান, মাতা-মোছা. জবেদা খাতুন, সাং-পাড়ের কায়বা (বিজিবি ক্যাম্প সংলগ্ন), থানা-শার্শা, জেলা-যশোর দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তিনি রাজি না হওয়ায় গত ০৯ আগস্ট রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে গিয়ে ঘরের চালে ঢিল মারে। শব্দে ঘুম ভেঙে বাইরে আসার পর তাকে ওৎ পেতে থাকা আসামি জাপটে ধরে, শরীরের বিভিন্ন স্থানে হাত দেয় এবং মুখ চেপে ধরে মাটিতে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
জীবন রক্ষার তাগিদে গৃহবধূ প্রতিরোধ করে ব্লেড দিয়ে আসামির পুরুষাঙ্গ কর্তন করেন। তার চিৎকারে স্বামী, দুই সন্তান ও আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামি পালিয়ে যায়।
এজাহার দায়েরের পর থেকে পুলিশ আসামি গ্রেপ্তারে তৎপর ছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে আটক করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম বলেন, মামলার ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হবে। তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার ঘটনা আমরা গুরুত্ব সহকারে দেখি। এই আসামিকে গ্রেপ্তার আমাদের অঙ্গীকারেরই অংশ।”
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীর সাহসিকতা এবং পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

1

ঘুষ নেওয়ার প্রমাণ মিললে চাকরি ছাড়ব: ডিসি মো. সারওয়ার

2

ফুলবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

3

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

4

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

5

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

6

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

7

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার মাদক ও চোরাচ

8

কুলাউড়ার আলোকিত কন্যা: বিচারপতি আইনুন নাহার সিদ্দিকা হাইকোর্

9

জামালপুরে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা স

10

গোবিন্দগঞ্জে ঋণের দায়ে জর্জরিত যুবকের আত্মহত্যা

11

চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারেক রহমানের সমাবেসে বিএনপি নেতা

12

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

13

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

14

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

15

নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ

16

কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

17

চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

18

ঈশ্বরগঞ্জে উচ্ছেদ অভিযান, ব্যবসায়ীদের সহযোগিতা স্বতঃফুর্ত

19

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

20