জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের,সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠিত


সঞ্জয় বাড়ৈ 
গতকাল মাদারীপুর জেলার, ডাসার উপজেলাধী ঐতিহ্যবাহী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, পুনর্মিলনী ও মঙ্গল শোভা যাএা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শশিকরের কৃতি সন্তান -ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.অমল কৃষ্ণ হালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব সাইফ-উল আরেফীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা -ডাসার,মাদারীপুর। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন :জনাব আনিসুর রহমান তালুকদার (খোকন),সভাপতি, গভনিংবডি,শহীদস্মৃতি মহাবিদ্যালয়।সভার সভাপতিত্ব করেন-স্বপন কুমার সরকার, অতি:সচিব (অব) ও আহবায়ক পুনর্মিলনী উদযাপন কমিটি। সকাল ০৭টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে চলে বিকেল ০৫ টা পর্যন্ত। কুপন গ্রহন,জাতীয় পতাকা উওোলন,ধর্মীয় গ্রন্থ পাঠ,শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদন,প্রাতরাশ গ্রহন,উদ্বোধনী নৃত্য, স্মৃতিচারণ মূলক বক্তব্য, মঙ্গল শোভা যাএা,দুপুরের খাবার গ্রহন এবং সর্বশেষ স্থানীয় ও অতিথি শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বিচিত্র ধর্মী অনুষ্ঠান, আনন্দ,হাসি-ঠাট্টা ও অতীত স্মৃতি রোমন্থনের মধ্যদিয়ে দিনটি কাটে নবীন-প্রবীন মিলে কয়েক হাজার শিক্ষার্থীর।ডাক্তার,প্রকৌশলী, শিক্ষক, সচিব,ব্যাংকার,এনজিও কর্মী, সরকারি -বেসরকারি কর্মকর্তা সহ নানা পেশা ও বয়সের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলা সত্যি অনবদ্য ছিল। সুন্দর ও সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরে,আয়োজক কমিটি ও কলেজ প্রসাশন থেকে সন্তোষ প্রকাশ করে ধন্যবাদ জানানো হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

1

কিশোরগঞ্জে রুবায়েত ফাতেমা তনির প্রথম স্বামীর মানববন্ধন

2

কো-অপারেটিভ প্রেসক্লাব ময়মনসিংহ জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ম

3

বিলুপ্তির পথে গরুর হাল

4

বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর - ১ সমৃদ্ধ সমাবেশ

5

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

6

অবৈধ ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের জে

7

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

8

জলঢাকায় মটর শ্রমিক ইউনিয়নের মহান বিজয় দিবস পালন

9

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

10

নারীর ক্ষমতায়ন সৃষ্টি করছে তারেক রহমান’ নিপুন রায় চৌধুরী

11

কলমাকান্দায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে মতবিনিময় সভা অনু

12

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

13

কুড়িগ্রামের উলিপুরে ভাগিনার আঘাতে মামার মৃত্যু

14

চিলমারী কৃষি অফিসে কর্ম বিরতি

15

শেরপুরে ধর্ষণের অভিযোগে মুয়াজ্জিন গ্রেফতার

16

মাদারীপুর-২: আসনে মনোনয়ন বাতিলের দাবিতে রাজৈরে সমাবেশ

17

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

18

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

19

সাতক্ষীরায় তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ

20