জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জরিমানা

 

মনির আহমদ আজাদ 

লোহাগাড়া সদর বটতলী স্টেশন এলাকায় যত্রতত্র গাড়ি পার্কিংয়ের দায়ে ঈগল সার্ভিসের তিনটি বাসকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত বৈধ পার্কিং অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।

অভিযানকালে দেখা যায়, বটতলী স্টেশন এলাকায় নির্ধারিত পার্কিং স্থান উপেক্ষা করে যত্রতত্র বাস পার্কিংয়ের ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায়  (অবৈধভাবে যানবাহন পার্কিং ও জনদুর্ভোগ সৃষ্টি) ঈগল সার্ভিসের তিনটি বাসকে অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে লোহাগাড়া উপজেলা ট্রাফিক পুলিশ এবং ভূমি অফিসের স্টাফরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিকভাবে সহযোগিতা করেন।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও চালকদের সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া সড়কের ওপর বা জনসমাগমপূর্ণ স্থানে গাড়ি পার্কিং করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এসিল্যান্ড মং এছেন বলেন, সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ###

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চান্দিনা পৌরসভা ১ নং ওয়ার্ড মহারং হাজী নুরুল ইসলাম নুরু নেত

1

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

2

রাজশাহীতে শিশুশ্রম নিরসনে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

3

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

4

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

5

শার্শায় আন-নূর একাডেমি, বেনাপোলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্র

6

কিশোরগঞ্জ-৪ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মানবিক চিকিৎসক শাহীন

7

টেকসই উন্নয়ন ও স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার- স্বতন্ত্র

8

সান্তাহারে ছাত্র-জনতা হাতে ধরা খেলো ৪ কেজি গাঁজাসহ দুই মাদক

9

খুলনার কয়রায় গণসংযোগে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল ক

10

এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিজান শ

11

মানব কণ্ঠের জেলা প্রতিনিধির পদত্যাগ

12

চাটমোহর–কাছিকাটা সড়ক বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

13

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

14

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

15

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

16

লালমাইয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍

17

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

18

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

19

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

20