মোঃ করিম উদ্দিন
প্রকাশঃ 15-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

লিচু বিক্রিতে চলছে প্রতারণা

দেশের বিখ্যাত দিনাজপুর ও রাজশাহীর লিচুর পাশাপাশি স্থানীয় লিচুও উঠছে প্রচুর। এরমধ্যে গোলাপগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের সুস্বাদু লিচু ও আছে। স্বাভাবিকভাবেই ক্রেতাও প্রচুর। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী প্রতারণার ফাঁদ পেতেছেন। তারা প্রতি আটিতে তারা ১০০ বা ৫০টির দাম নিলেও বাসায় ফিরে পাচ্ছেন অন্তত ১০ থেকে ২০টি কম।
সিলেট মহানগরীর বন্দরবাজারের হাসান মার্কেটের সামনের ফুটপাত থেকে উপশহর এলাকার বাসিন্দা আতাউর রহমান ৩০০ টাকা দিয়ে দুই আটি লিচু কিনেন। বিক্রেতা ১০০টি লিচুর দাম রেখেছেন। সেই হিসাবে প্রতিটি লিচুর দাম পড়ে ৩ টাকা। কিন্তু বাসায় নেয়ার পর পেয়েছেন মাত্র ৮০টি! মানে, ২০টি লিচু কম। এতে তার আর্থিক ক্ষতি হলো ৬০ টাকা। এমনই প্রতারণা চলছে নিরবে নিভৃতে।
শুধু আতাউরই নয়, প্রতিদিন নগরীতে এমন প্রতারণার শিকার হচ্ছেন সহজ-সরল আরও অনেক ক্রেতা।বিষয়টি নিয়ে আলাপকালে বন্দরবাজারেরই একজন লিচু ব্যবসায়ী বলেন, কেউ কেউ জেনেশুনে প্রতারণা করতে পারে। তবে আমরা এসব করিনা। ভুলবশতঃ একটা দুটা কম হলেও হতে পারে। তাই বলে একশ’তে ২০টা কম! সেটা প্রতারনাই। তবে এই প্রতারণা থেকে বাঁচতে হলে নিজের হাতে গুনে নেয়াটাই উত্তম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

1

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

2

ঠাকুরগাঁওয়ে দোকানঘর নির্মাণে বাধা ও হামলার অভিযোগ আবু তালেবে

3

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

4

বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করা হবে

5

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

6

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

7

ময়মনসিংহে সরকারী কর্মকর্তার বিরুদ্ধে খাস জমি দখল করে বহুতল ভ

8

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

9

নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

10

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

11

স্থানীয় একটি চক্র পরিকল্পিতভাবে ১০ হাজার কলাগাছ ধ্বংস করেছে

12

সরাইলে ঝুঁকি নিয়ে ৩ বছর ধরে ভাঙ্গা সেতুতে ১০ হাজার লোকের পার

13

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

14

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

15

ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

16

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

17

ঈশ্বরগঞ্জের উচাখিলায় অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনু

18

লালমাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা আনোয়ার কতৃক কুরুচিপূর্ণ বক্তব্য

19

ভোট আপনার, সিদ্ধান্তও আপনার: ডা. জাহিদ‌

20