জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমাই উপজেলা প্রবাসি স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ইব্রাহিম খলিল।।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়ায় এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। সোমবার ১৮ আগষ্ট সকাল ১০ টায় শিরিন আক্তার (৩০) নামে গৃহবধূ শ্বশুরবাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে রান্নাঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার আত্মহত্যা করে। নিহতের ছোট শিশু সন্তান ইউসুফের কান্নার আওয়াজ শুনে শ্বাশুড়ি ফিরোজা বেগম এসে দরজা বাড়ি দিতে থাকে এতে কোন সাড়াশব্দ না পেয়ে তার অন্য পুত্রবধূকে ঝর্ণাকে ডাকে,পরে নিহতের স্বামী প্রবাসে থাকা শহীদুল্লাহকে জানালে সে দরজা ভেঙ্গে ঘরে ডুকতে বললে তারা ভিতরে গিয়ে দেখে শিরিন ওরনা পেচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। এরপর থানা পুলিশ সেখানে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। 
নিহতের শ্বাশুড়ি ফিরোজা বেগম বলেন, আমার ছেলে শহীদুল্লাহের প্রথম স্ত্রী অসুস্থ হয়ে মারা যায়, এটা তার ২য় বিয়ে,গত কয়েকদিন ধরে বৌ বলছে অসুস্থ বমি হয়। ৪ দিন আগে আমাকে বললো সে বাপের বাড়ি যাবে, ছেলেও মোবাইল করে বৌয়ের অসুস্থতার কথা বলার পর বাপের বাড়ি যায়। গত পরশু বাপের বাড়ি থেকে আমার বেয়াইন সহ আসে, গতকাল বেয়াইন চলে যায়। আজ শিরিন আমার ছেলের বৌ সকালে নাতনি সায়মা আক্তার( ৫) নিয়ে আমাদের বাড়ির পাশে মাদ্রাসায় দিয়ে আসে। আমি অসুস্থ থাকায় ঔষধ খেয়ে শুয়ে ছিলাম, ছোট নাতি ইউসুফের কান্নার আওয়াজ শুনে উঠে গিয়ে বৌকে ডাকি। কোন সাড়া না পেয়ে ছেলেকে জানাই।পরে দরজা ভেঙ্গে ঘরে ডুকে দেখি সে ফাঁসি দিয়ে ঝুলে আছে। 
মামলার বাদী নিহতের ভাই আলমগীর হোসেন বলেন, আমার বোনের ২০১৭ সালে বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বাশুড়ির সাথে বনিবনা হয়না বিধায় স্বামীর অনুমতি সাপেক্ষে আমাদের বাড়ি একই উপজেলার যাদবপুরে দীর্ঘদিন ছিলো। গ্রাম্য শালিসির মাধ্যমে স্বামীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত হয়। গত কয়েকদিন আগে আমাদের বাড়ি আসে, তখন বলেছে সে অসুস্থ, আমি ঔষধ কিনে দিয়েছি। আমার মা সহ ওই বাড়িতে যায়। মা চলে আসার পর এই ঘটনা। আমার কাছে মনে হয় এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর সুষ্ঠু বিচার চাই। 
লালমাই থানার অফিসার ইনচার্জ মো: শহীদুল ইসলাম জানান, এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যার ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

1

গোয়ালন্দ ছোট্ট ভাকলা ইউনিয়নে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর পথসভ

2

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

3

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

4

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

5

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপ

6

সরাইলে সুমন হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

7

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

8

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

9

জামিন পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

10

ঝিনাইদহে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

11

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

12

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

13

শিক্ষকতা পেশা ত্যাগনির্ভর, পছন্দের নয়

14

টেকনাফে ৭৫ হাজার পিছ ইয়াবাসহ ২ মাদককারী আটক

15

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

16

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

17

পার্বতীপুরে ‘ঐক্যের বন্ধন’ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠ

18

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

19

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর বনে ফিরিয়ে দিল বন বিভাগ ও সেনাবাহ

20