জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লংগদুতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

 আহম তাজ মাহমুদ
২৮ জানুয়ারি, ২০২৬ ইং বুধবার সকাল ১০ঃ৩০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠনের প্রধান, লংগদু থানা, সেনা জোন, বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সকল ইউপি চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা এবং সভাপতি, সাধারন সম্পাদক, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন। 

বক্তারা তাদের বক্তব্যে উপজেলার বিভিম্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার বিষয়ে আলোচনা ও পরামর্শ দেয়া হয়। বিশেষকরে গণভোটের প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সেইসাথে বিভিন্ন এলাকার দায়িত্বশীল ব্যাক্তিবর্গ এবং স্থানীয় প্রতিনিধি তাদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলার বিদ্যমান পরিস্থিতি, বাজার, সড়কে যানজট, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাকার সার্বিক  আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পাহাড়ী-বাঙ্গালী সম্পর্ক স্বাভাবিক রাখতে সকলের  সহযোগিতা কামনা করেন। সকলের সহযোগিতায় এলাকার শান্তি সম্পৃতি বজায় রাখতে যার যার অবস্থান থেকে ভুমিকা রাখার অনুরোধ জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

1

নওগাঁর আত্রাইয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ

2

নবাবগঞ্জের ঐতিহাসিক সিতাকোট বৌদ্ধবিহার আজও বেহাল অবস্থা

3

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

4

যুক্তরাষ্ট্র হামলা চালালে ‌‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে: খা

5

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

6

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

7

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

8

সমাজ উন্নয়নে ২৩ বছরে পদার্পণ গাইবান্ধার সমাজ উন্নয়ন পল্লী সং

9

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

10

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

11

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

12

খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় ছাত্র

13

আগামী ১৩ নভেম্বর ঢাকায় “লকডাউন” কর্মসূচি ঘিরে টেকেরহাটে পুল

14

ময়মনসিংহ প্রেসক্লাবের ‘প্রহসনের নির্বাচন’ বন্ধের দাবিতে সাংব

15

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

16

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

17

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

18

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া

19

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

20