কাইয়ুম মাহমুদ
প্রকাশঃ 1-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

র‍্যাবের অভিযানে মাদক কারবারিকে গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ টিটু সিকদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব  সদস্যরা।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২ টার দিকে  সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮ টার সময় সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্তর ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টিটু সিকদার বরগুনা জেলার বেতাগী থানার দক্ষিণ কালিকাবাড়ী (আলিয়াবাদ পাড়া) গ্রামের মোঃ রহিম শিকদারের ছেলে।

র‍্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৯ এপ্রিল রাত ৮ টায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সলঙ্গা থানার সিরাজগঞ্জ রোড হাটিকুমরুল গোলচত্তরের ঢাকা-বগুড়াগামী মহাসড়কের পশ্চিম পার্শ্বে মোঃ বরাত আলীর অস্থায়ী চা দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৮৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এছাড়া তার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন ও নগদ ৮৪০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

1

সেনবাগে আব্দুল মান্নানের নেতৃত্বে বিএনপির ৩১ দফা সম্বলিত লিফ

2

মাগুরায় সাংবাদিককে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করার অভিযোগ

3

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

4

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

5

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

6

হাইমচরে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ও কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যো

7

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক

8

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

9

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

10

চট্টগ্রামে বিএনপির জনসভা: দেশ গঠনের রূপরেখা তুলে ধরলেন তারেক

11

বান্দরবানের লামা থানায় গরু চুরির অভিযোগে

12

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতা

13

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানব

14

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

15

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

16

হালদায় জাল ও বড়শি জব্দ

17

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

18

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

19

বাহুবলে ক্যান্সারে মৃত বিএনপি নেতার পরিবারকে টমটাম উপহার

20