জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়পুরে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

‎রায়হান হোসেন 
‎জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’— এই শ্লোগানকে ধারণ করে একতারবন্ধন ফাউন্ডেশনে উদ্যোগে  লক্ষ্মীপুরের রায়পুরে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে সচেতনতামূলক মাদকবিরোধী র‌্যালি” অনুষ্ঠিত হয়েছে।
‎
‎রবিবার সকাল ১১টায় রায়পুর শহরের ওসমান চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে আলিয়া মাদ্রাসা ও হাজী আলী আব্বাস রোড (হল রোড) প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
‎
‎র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া।
‎
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও একতারবন্ধন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমান হৃদয়, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, জুলাই মঞ্চের সাধারণ সম্পাদক রায়ান হোসেন, একতারবন্ধন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ করতে হলে শুধু পুলিশ বা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।”
‎
‎
‎
‎রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন,
‎ “মাদক শুধু একজন মানুষকেই নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। পুলিশ মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এটি সফল করতে সবার সহযোগিতা দরকার।”
‎

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

1

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

2

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

3

বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকস

4

আওয়ামী লীগের অপকর্মে শেখ হাসিনা ও বায়তুল মোকাররমের খতিব পালা

5

পিরোজপুর-২ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন আহমেদ সোহেল মঞ্জু স

6

সাপাহার সীমান্তে ভারতীয় ঔষধ ও মদসহ ৩ চোরাকারবারী আটক

7

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

8

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

9

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

10

নোয়াখালীতে যুবককে ৩০০বার কুপিয়ে হত্যা

11

মান্দায় গণভোট সফল করতে উপজেলা প্রশাসনের ব্যাপক উদ্যোগ

12

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

13

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

14

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

15

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

16

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

17

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

18

আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল বাস: অটোরিকশা চূর্

19

কিশোরগঞ্জ জেলা শহরের অসহনীয় যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন

20