জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ

জাকি উল্লাহ।।

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির ক্ষিরিতলা রেখার মোড় থেকে প্রতাবদিঘী পর্যন্ত রাস্তায় ধানের চারা লাগিয়ে ব্যতিক্রমী প্রতিবাদ করেছে এক দল যুবক। গত শনিবার ০২/০৮/২৫ তারিখ সকালে এই ব্যতিক্রমী প্রতিবাদের সাথে তারা দাবি করেন রাস্তাটি সংস্কারের। ক্ষিরিতলা রেখার মোড় থেকে খোদ্দাপুর কবরস্থান পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ কাঁচা কর্দমাক্ত রাস্তা দিয়ে বৃষ্টির দিনে পায়ে হেঁটে যাতায়াত করা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। গত কয়েক বছর আগে রাস্তায় কর্মসূচির কাজ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অত্র রাস্তা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থানের নিয়মিত কয়েক হাজার লোকজন যাতায়াত করে। 
প্রতাব মাদ্রাসার মুহতামিম মাওলানা জহুরুল ইসলাম বলেন,  দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ষাটোর্ধ আবু তাহের বলেন, স্বাধীনতার পর এ রাস্তায় কোন উন্নয়ন হয়নি। উন্নয়ন বঞ্চিত প্রতাবদিঘী ও ক্ষিরিতলা এলাকার অধিকাংশ মানুষের আবাদী ফসল বৃষ্টির দিনে হাটবাজারে নেওয়া কষ্টকর হয়। 
তীব্র প্রতিবাদে চারা লাগানোর সময় হারুন অর রশিদ, আরিফুল ইসলাম, মনিরুজ্জামান, বাবু হোসেন, ইব্রাহিম সহ উপস্থিত জনগণ আক্ষেপ করে বলেন, যে রাস্তা দিয়ে চলাচল করা যায় না, সেটা রাস্তা না ক্ষেত তাই ধানের চারা লাগাচ্ছি। ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন জানান, আশয়ণ-২ প্রকল্পের সংযোগ সড়কের জন্য উক্ত রাস্তাটির আবেদন করা হয়েছে। রাস্তাটি রায়গঞ্জ উপজেলার এলজিইডির আইডি ভুক্ত।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

1

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

2

তাহিরপুরের তিনটি শুল্ক ষ্টেশনে জরুরী সাধারন সভা

3

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

4

সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারির নির্বাচন

5

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ডাক্তারের আত্মহত্যা

6

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

7

পোরশায় অতিথি পাখি উদ্ধার করে অবমুক্ত করলেন ইউএনও

8

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

9

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতী

10

পাবনা ০৩আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির চার নেতাক

11

সিলেটে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

12

সাভারে শর্ট পিচ ক্রিকেট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

13

মরিচ্যা চেকপোস্ট ৭২ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

14

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

15

ভাঙ্গুড়ায় সন্ধ্যা রাতে কৃষকের একটি ষাঁড় গরু চুরি, এলাকায়

16

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁ সদর থানার অভিযান

17

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

18

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

19

মোহনগঞ্জে তীব্র শীতে কৃষি কাজ ব্যহত

20