জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রায়গঞ্জে ধানগড়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ

মোঃ জাকি উল্লাহ।।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সমাজের অসহায়, দুস্থ, গরিব ও স্বামী-পরিত্যক্তা নারীদের জন্য এই সুবিধা প্রদান করা হচ্ছে।
ধানগড়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২৭২ জন সুবিধাভোগী নারীর মধ্যে ভিজিডি কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা আগামী দুই বছর প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল গণি তালুকদার এবং ইউপি সদস্য আল-আমিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিজিডি প্রকল্প নারীদের দারিদ্র্য নিরসনে সহায়ক ভূমিকা রাখছে। সরকারের এ উদ্যোগের ফলে গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
কার্ডপ্রাপ্ত সুবিধাভোগী মনোয়ারা খাতুন জানান, আমার মতো দরিদ্র নারীদের জন্য এই চাল অনেক সহায়ক হবে। নিয়মিত চাল পেলে সংসারের খরচ সামলানো সহজ হবে। সুবিধাভোগী রাহেলা খাতুন বলেন, আমি কার্ড পেয়ে খুব খুশি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরপেক্ষভাবে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছে এবং নিয়মিত তদারকির মাধ্যমে যাতে প্রকৃত দরিদ্ররা উপকৃত হয় তা নিশ্চিত করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

1

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

2

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

3

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

4

মণিরামপুরে শহীদ হাদির গায়েবানা জানাজা ও হত্যার বিচারের দাবিত

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

7

কুয়াকাটায় এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা

8

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

9

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

10

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

11

গোয়ালন্দতে গণভোট বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

12

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

13

নোয়াখালীর সেনবাগে ওলামা দলের কমিটি প্রকাশ

14

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

15

রংপুরে তুচ্ছ ঘটনায় ৩ শিক্ষার্থীকে মারধর, সংবাদ সংগ্রহে গিয়ে

16

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

17

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

18

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

19

পাবনায় জুমার খুতবায় গণভোট নিয়ে আলোচনায় এনএসআই কর্মকর্তার

20