জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

রাস্তার অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছে চুকচুকি গ্রামের মানুষ

শাহ আলম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবড়ুনা ইউনিয়নের চুকচুকি গ্রাম যেন অবহেলা আর বঞ্চনার এক মর্মান্তিক প্রতিচ্ছবি। স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও এই গ্রামের মানুষের ভাগ্যে আজও জোটেনি একটি পাকা রাস্তা। গ্রামের একমাত্র কাঁচা সড়কটি বহুদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই তা রূপ নেয় কাদা ও জলাবদ্ধতার এক দুর্ভোগের পথে।


মাঝখানে একটি কালভাট থাকলেও সেটিও ভেঙে একেবারে অচল হয়ে পড়েছে। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে এই ভাঙা সড়ক দিয়েই চলতে বাধ্য হচ্ছেন গ্রামের মানুষ।


স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মিয়া হতাশা ভরা কণ্ঠে বলেন, শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসতে গিয়ে ভোগান্তির শিকার হয়। বর্ষাকালে কাদা-পানিতে ডুবে তাদের পথচলা হয়ে ওঠে দুর্বিষহ। এতে শিক্ষা কার্যক্রমেও মারাত্মক প্রভাব পড়ছে। শিক্ষার্থী ইসিমা বেগম লজ্জা মেশানো স্বরে জানায়, আমরা অনেক সময় ভিজে বা কাদায় পড়ে স্কুলে পৌঁছাই। এতে পড়াশোনার প্রতি আগ্রহও কমে যায়।


কৃষক মোস্তাক মিয়া বলেন, কষ্ট করে ফসল ফলাই, কিন্তু বাজারে নিয়ে যেতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সময়মতো পণ্য তুলতে না পারায় অনেক সময় নষ্ট হয়ে যায়, আমাদের লোকসান গুনতে হয়।" স্থানীয় বাসিন্দা রোজাইন মিয়ার কণ্ঠে ক্ষোভ মিশ্রিত দীর্ঘশ্বাস আমরা যেন সরকারের চোখেই পড়ি না। রোগী হোক, শিক্ষার্থী হোক, কৃষক বা দিনমজুরড়সবার জীবন চলছে এই ভাঙা রাস্তার যন্ত্রণায়। সবচেয়ে ভয়াবহ দুর্ভোগ পোহাতে হয় অসুস্থ রোগীদের। ভাঙা রাস্তায় কোনো গাড়ি ঢুকতে


না পারায় জরুরি রোগীদের কাঁধে করে কয়েক কিলোমিটার দূরের সড়কে নিয়ে যেতে হয়। এতে অনেক সময় রোগীর প্রাণসংকট তৈরি হয়।


গ্রামের প্রবীণ মোমেন আলী বেদনার সুরে বলেন, রাস্তার অভাবে আমরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাধীনতার এত বছর পরও একটি পাকা রাস্তাই রয়ে গেছে আমাদের স্বপ্ন আর আক্ষেপ হয়ে।


গ্রামবাসীর অভিযোগ, বহুবার জনপ্রতিনিধিদের কাছে আকুতি জানানো হলেও শুধু প্রতিশ্রুতিই মিলেছে, বাস্তব কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে আজও তাদের জীবন থমকে আছে দুর্ভোগের অচলায়তনে।


চুকচুকি গ্রামের মানুষ তাই আর কোনো প্রতিশ্রুতি নয়, তারা বাস্তব উন্নয়ন চান। তাদের দাবি, অন্তত একটি পাকা রাস্তা নির্মাণ হোক, যাতে শিশুরা নিরাপদে স্কুলে যেতে পারে, কৃষকের ঘামে ভেজা ফসল সময়মতো বাজারে পৌঁছায়, আর অসুস্থ রোগীরা মৃত্যুর ঝুঁকি ছাড়াই চিকিৎসা পেতে পারে। একটি সড়কের উন্নয়ন শুধু তাদের চলাচলের কষ্ট লাঘবই করবে না, বরং শিক্ষা, কৃষি ও জীবনমানের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।


গ্রামবাসীর একটাই আকাঙ্ক্ষা আমাদের দুঃখ-দুর্দশার অবসান হোক, আমরা যেন উন্নয়নের আলো দেখতে পাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

1

মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৪ তম শাহাদত বার্ষিকী পা

2

পুলিশের Backbone: এসআইদের অঘোষিত ত্যাগ

3

ত্রিশালে সাংবাদিককে খুন, গুম, মামলার হুমকি, থানায় জিডি

4

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

5

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

6

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

7

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

8

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

9

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ কলেজ তাড়াশ

10

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

11

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

12

মাদারীপুরের বাজার গুলোতে "শীতের সবজিতে ভরপুর "ক্রেতাদের স্বস

13

নবাগত পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য স্বাক্ষ

14

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

15

সাতক্ষীরার সাবেক পিপি আব্দুল লতিফকে ৪ দিন ও ছেলে রাসেলের ৩ দ

16

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

17

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

18

বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

19

বিভিন্ন থানা ও পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন অতিঃ ডিআইজি

20