জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে পৃথক অভিযানে ৩৪ টি গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জাম সহ তিন জন আটক

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পৃথক দুটি অভিযানে গাঁজা গাছ ও জুয়ার সরঞ্জাম সহ তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) গভীর রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে, রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বালিয়ামারী মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সুরজদ আলীর ছেলে সরফত আলীর (৫২) বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৪টি গাঁজা গাছসহ তাকে আটক করে পুলিশ।
অন্যদিকে, রাত ১২টার দিকে কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া এলাকায় সোহরাব হোসেনের পরিত্যক্ত বসতভিটায় জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-সদর ইউনিয়নের জাউনিয়ার চর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩২) ও রৌমারী উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে দসি মিয়া (৪৫)।
এ বিষয়ে রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে বালিয়ামারী মন্ডলপাড়া থেকে ৩৪টি গাঁজা গাছসহ একজন এবং কোদালকাটির পাখিউড়া এলাকা থেকে জুয়ার বোর্ডে থাকা অবস্থায় আরও দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

1

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

2

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

3

মণিরামপুরে ইসলামী যুব আন্দোলনের মাসিক সভায় বেগম খালেদা জিয়

4

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্

5

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

6

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

7

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

8

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

9

সরিষাবাড়ী ভাটারাতে হাদি হত্যার প্রতিবাদে ‘মার্চ ফর হাদি’ কর

10

কলাপাড়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

11

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

12

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

13

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

14

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

15

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

16

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

17

রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

18

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

19

মেঘনা নদীর ভাঙ্গনে নিঃস্ব শত শত পরিবার

20