জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজাপুরের আদাখোলা স্কুলে চুরিকালে দুই চোর আটক করে জনতার গণধোলাই

ঝালকাঠির রাজাপুর উপজেলার আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ে গভীর রাতে সংঘটিত চুরির ঘটনায় দুইজন চোরকে আটক করেছে স্থানীয় জনতা। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি রাউটার উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ মে ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১:৩০ মিনিট থেকে ৩:৩০ মিনিটের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় বিদ্যালয়ের নৈশ্য প্রহরীরা তালা ভাঙার শব্দ পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। একইসঙ্গে মসজিদের মাইকেও ‘চোর ধরা পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় জনতা বিদ্যালয় চত্বর ঘিরে ফেললে চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে অবস্থিত ডোবায় ঝাঁপ দিলে দুজনকে আটক করা সম্ভব হয়। আটককৃতরা হলেন– মোঃ রাসেল হাওলাদার (২৫) ও মোঃ রাজিব হাওলাদার (২০)।
অভিযুক্তদের বিস্তারিত ঠিকানা: মোঃ রাসেল হাওলাদার (২৫), পিতা-কাদের হাওলাদার, সাং+পোঃ হরিনাপুলিয়া, ২৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ২। মোঃ রাজিব হাওলাদার (২০), পিতা-মোঃ হেমায়েত হাওলাদার, সাং-বামনকাঠি, পোঃ পিংড়ী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি সহ অজ্ঞাতনামা ০৪/০৫ জন।
তাদের দেহ তল্লাশি করে একটি HP ব্র্যান্ডের ল্যাপটপ ও একটি Huawei রাউটার উদ্ধার করা হয়, যেগুলো আদাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে চুরি করা হয়েছিল বলে জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া আদাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষেও চুরির চেষ্টা করা হয়।
ধৃতদের উত্তেজিত জনতা পিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। পরে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান রাজাপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, ধৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

1

নিয়ামতপুরে বয়স্ক ভাতা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন

2

কাপাসিয়ায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

3

নিয়ামতপুরে সাতঘরা ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত

4

নারায়ণগঞ্জ-৫ আসনে ‘স্বৈরাচারের দোসর’ প্রার্থী গ্রেপ্তারের দা

5

সুবর্নচর উপজেলা বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন এর ৫ম বর্ষপূর্তি

6

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

7

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

8

তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে মঞ্চ প্রস্তুত, নিরাপত্ত

9

অস্ট্রেলিয়াপ্রবাসীদের মন জয় করে ফিরছেন রিশাদ

10

তিন পার্বত্য জেলায় ই-লার্নিং কার্যক্রমের সূচনা, ভার্চুয়ালি উ

11

ঐতিহাসিক মুহূর্ত যুক্তরাজ্যে চালু হলো ফিলিস্তিনের দূতাবাস

12

শিক্ষা নামে চলেছে ব্যাবসা

13

হাবিবুর রহমান সুমন

14

সরকারি জায়গায় রোপিত শতাধিক গাছ কেটে ফেললেন প্রেম লাল যাদুয়া

15

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

16

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

17

দিনাজপুরে সড়ক দখলমুক্ত অভিযানে প্রশাসনের কঠোর অবস্থান

18

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

‎নোয়াখালীতে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত

20