জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহী কারাগারে কয়েদির মৃত্যু

রাজশাহী আবু বক্কর সিদ্দিক

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সাজেদুল ইসলাম ইজদার (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাজেদুল ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা গ্রামের সাজদার রহমানের ছেলে
গত ২৩ আগষ্ট রাতে কয়েদি সাজেদুল ইসলামের বুকে তীব্র ব্যাথা হলে তাৎক্ষণিক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাকে মেডিকেলের ৩২ নং ওয়ার্ডে ও পরে ৪২ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে সাজেদুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, চিকিৎসকরা জানিয়েছেন কয়েদি সাজেদুল গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি মারা যান। মঙ্গলবার সকালে কারা বিধি অনুযায়ী তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত সাজেদুল ইসলামের ভাই রবিউল ইসলাম জানান, আমার ভাই সাজেদুল ইসলাম আম ও কাঠের ব্যবসা করতেন। ব্যবসার প্রয়োজনে ফাঁকা চেক ও স্ট্যাম্প জমা দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সুদের ওপর ঋণ নিয়েছিলেন। কিন্তু ব্যবসায় বিপুল লোকসান হওয়ায় সেসব ঋণ আর পরিশোধ করতে পারেননি। পরে চেক প্রতারণার চারটি মামলা হয় আদালতে। একটি মামলায় তার এক বছর, দ্বিতীয়টিতে ৬ মাস, তৃতীয়টিতে চার মাস ও চতুর্থটিতে ৫ মাস বিনাশ্রম কারাদণ্ড হয়। ২০২৩ সালের ২৭ আগষ্ট তাকে কারাগারে পাঠানো হয়েছিল। আগামী ২৬ নভেম্বর তার সাজার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল বলে সূত্র জানিয়েছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

1

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

2

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

3

কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

5

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

6

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

7

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

8

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

10

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবল

11

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

12

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

13

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

14

চাঁদাবাজিসহ ৬ মামলার আসামী আওয়ামী লীগ নেতা গ্রেফতার

15

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

16

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

17

কমলনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত এ কে এম ইকবাল হোসেন

18

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

19

কাউনিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

20