মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ভোক্তা-অধিকার আইন লঙ্ঘন: শিলা বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার বাণীবহ বাজারে অভিযান পরিচালনা করে এক বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা ও রাজবাড়ী জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায় এ তদারকি অভিযান পরিচালিত হয়।

তদারকি অভিযানে বাজারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী ও খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেককে নিষিদ্ধ পণ্যের বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা এবং পণ্যের দাম বেশি নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়। একইসঙ্গে সাধারণ জনগণের মধ্যে ভোক্তা-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারার লঙ্ঘনের দায়ে মেসার্স শিলা বেকারীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করে আইন লঙ্ঘন করেছে।

অভিযানটি পরিচালনায় সহায়তা করেন রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং রাজবাড়ী পুলিশ লাইন্সের সদস্যরা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, “জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম চলমান থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমসিপির মনোনয়ন প্রত্যাশী খুলনা ৬ গোলাম রব্বানীর সাংবাদিকদের

1

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

2

ঈশ্বরগঞ্জে চিরকুট লিখে আদালতে বোমা হামলার হুমকি

3

বাঘাইছড়িতে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

4

নোয়াখালীতে ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

5

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

6

দুই দশক পর নওগাঁয় তারেক রহমান: নেতাকর্মীদের ঢল, উৎসবের আমেজ

7

হাতীবান্ধায় বিভিন্ন দল ও সাধারণ মানুষের জামায়াতে ইসলামীতে যো

8

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

9

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

10

আজ মাদারীপুর মুক্ত দিবস

11

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

12

ডাসারে-নির্বাচনী কর্মকর্তাদের সাথে, জেলা প্রসাশকের যৌথ মত বি

13

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

14

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও

15

কমান্ডর চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল এম মঈনুল হাসান পরিদ

16

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

17

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

18

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

19

কালিগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

20