জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিএনপি নেতা ও তার পুত্রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

মোঃ তৌহিদুর রহমান।।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জীবিকার তাগিদে বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা মো. মাসুম শেখ ২০০৭ সালে ইতালি যান। তার স্ত্রী পলি আক্তার চাকরির সুবাদে বালিয়াকান্দিতে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে কর্মরত ছিলেন। এ সময় বিএনপি নেতা চুন্নুর ছেলে শিবলু তাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করতেন। এ ঘটনায় মামলা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।
বক্তারা আরও বলেন, গত ১৫ আগস্ট দেশে ফেরার পর জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে মাসুম শেখকে অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ইতালি প্রবাসী মাসুম শেখ (৪৫)-কে মারধর ও চাঁদাদাবীর অভিযোগে সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজবাড়ীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে মামলা দায়ের করেন তার স্ত্রী পলি আক্তার। মামলার আসামিরা হলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু, তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলু, খন্দকার শোভন আরেফিন, নাজমুল হাসান বিপু, শ্রমিকদল নেতা সহেল শেখ, নান্নু বিশ্বাস, বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. মহসীন খান এবং বালিয়াকান্দি হাসপাতালের টেকনিশিয়ান উজ্জল দাস।
মানববন্ধনে মাসুম শেখ, তার স্ত্রী পলি আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন। তারা অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, বালু মহাল দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
অভিযোগের বিষয়ে খন্দকার মশিউল আজম চুন্নু বলেন, “মাসুম শেখ আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। অতীতে মিথ্যা মামলা দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছে। এজন্য এলাকায় তাকে মানুষ ধাওয়া দিয়েছে। দীর্ঘদিন বিদেশে থেকে মাঝেমধ্যে দেশে এসে এসব মামলা করেছে।”
এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, “ইতালি প্রবাসী মাসুম শেখ আদালতে মামলা দায়ের করেছেন। আদালত বালিয়াকান্দি থানা পুলিশকে এফআইআর করার নির্দেশ দিয়েছেন। যেহেতু অভিযুক্তদের দলের কোনো পদ নেই, তাই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি কেন্দ্রীয় বিএনপিকে জানানো হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাওডোবা ইউনিয়নে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

1

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

2

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

3

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন : মাও

4

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

5

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

6

*নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাকে গলাকেটে হত্যা; র‌্যাবের যৌথ

7

হাবিবুর রহমান সুমন

8

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

9

ভূরুঙ্গামারীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের নতু

10

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম,জুয়া ও মাদক

11

আরও এক কোটি টাকা পাচ্ছে ওসমান হাদির পরিবার

12

চিম্বুক সড়কে সিএনজি উল্টে প্রাণ গেল ব্যবসায়ীর

13

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

14

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

15

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

16

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ

17

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

18

নড়াইলে কৃষকদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

19

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

20