জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজনগরে বৃত্তি পরিক্ষায় সমঅধিকার দাবিতে সংবাদ সম্মেলন ও স্বারকলিপি প্রদান

আহমেদ কবির।।
২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে দেশব্যাপী সংবাদ সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে  রাজনগরে  সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) রাজনগর উপজেলা শাখা। 

মঙ্গলবার (১২ আগস্ট) ১২.০০ঘটিকায় রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।  ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। অন্তবর্তী সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত। গত ১৭ জুলাইয়ের প্রাথম শিক্ষা অধিদপ্তরের পরিপত্রটি বাতিল করে প্রাথমিক বৃত্তি পরীক্ষাসহ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে সে বিষয়ে সরকারসহ সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ঊষা কেজি স্কুল তেলিজুরীর প্রধান শিক্ষক মোঃ মোস্তফা বকস্ এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রা:) একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল,কদমহাটা জে সি একাডেমি প্রধান শিক্ষক  রিংকু চন্দ্র দাস, পাতাকুঁড়ি কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক পালবু মিয়া ও মিজানুর রহমান, রাজনগর কিন্ডারগার্টেন স্কুল এর সহকারী শিক্ষক  শাওন মজুমদার,  হলি চাইল্ড কেজি স্কুলের সহকারী শিক্ষক  আমানুর রহমান, শাখাওয়াত মিতা কিন্ডারগার্টেন স্কুল এর প্রধান শিক্ষক লালী বেগম, কদমহাটা সর্দারশাহ কেজি স্কুলের সহকারী শিক্ষক  সৈয়দ মাহতাব উদ্দিন, আরমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের, সহকারী শিক্ষক গীতা রানী দেব, বেগম ছহিফা খাতুন (বিএসকে) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মিনতি রানী দত্ত, কদমহাটা শিশু একাডেমি সহকারী শিক্ষক  আজিজুর রহমান শিপু, শাহ পরান রাহ কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শরফ উদ্দীন, ফুলকুড়ি কেজি স্কুল এর প্রধান শিক্ষক শামছুল ইসলাম, দ্যা রেডিয়েন্ট স্কুল এর প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, বসন্ত প্রমিলা আদর্শ একাডেমির প্রধান শিক্ষক  মিতালি রানী পাল, সহকারী শিক্ষক জেরিন আক্তার,  রাজনগর পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক  অর্ণব দত্ত, দূররে সামাদ রহমান উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক  মোঃ মতিউর রহমান ও শামীম আহমদ, খেয়াঘাটবাজার কেজি এন্ড জুনিয়র হাইস্কুলের সহকারী শিক্ষক কালাচাঁদ দাস ও দুলন দাস, মশরিয়া মেরিডিয়ান মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ রুপন মিয়া প্রমূখ।

সংবাদ সম্মেলন শেষে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা'র মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

1

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

2

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

3

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

4

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

5

মুরাদনগর বাখরাবাদে কায়কোবাদের নির্বাচনী গণসংযোগ

6

নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহ

7

দোয়ারাবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক অবহিত

8

বরিশাল সদর তাঁতীদলের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়

9

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

10

শিবগঞ্জে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত

11

দেশের স্বাধীনতা রক্ষায় দাঁড়িপাল্লা প্রতীকে সিলমালার আহ্বান

12

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

13

বগুড়ায় ওয়াজ মাহফিলে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন এইচ এস মাফ

14

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

15

বকেয়া উত্তোলনের অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গ্রাহকে

16

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

17

মাদারীপুরে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে ট্রাক উল্টে আহত ১

18

নয়াপাড়া ইউনিয়নে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

19

পোস্টাল ব্যালটে ভোট নিবন্ধনের সময়সীমা শেষ, সাড়ে ১৫ লাখ ভোটা

20