জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন মোল্লা 
নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের শিবচরে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়। এ উপলক্ষে উপজেলা যুবদল ও পৌরসভা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি'র জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবচর উপজেলা বিএনপি'র সদস্য এবং বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা।
তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবসমাজকে সংগঠিত হতে হবে এবং গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পৌরসভা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব এডভোকেট মো. আজমল হোসেন খান সেলিম, তিনি বলেন যুবদল হচ্ছে বিএনপির শক্তির উৎস। যুব সমাজই পারে আন্দোলনকে সফলতার পথে নিয়ে যেতে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য জনাব কামাল জামান মোল্লা ।
তিনি বলেন, যুব সমাজ আজ হতাশ। তাদের সামনে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। যুবদল হচ্ছে সেই শক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়ায়।

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ঐক্যের প্রতীক। আমরা সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এবং তৃণমূলকে আরও শক্তিশালী করতে কাজ করে যাবো।

তিনি বলেন, যুবদল মানে সংগ্রাম ও ত্যাগের নাম। নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও একতার বন্ধন অটুট রাখতে হবে।

বক্তারা সবাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সংগঠনকে আরও সুসংগঠিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর  আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা শেষে অনুষ্ঠানের  সমাপ্তি ঘোষণা করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় শীতার্ত মানুষের মন জয়ী করে নিলেন উপজেলা

1

চট্টগ্রাম-১৩ আসনে বৃহত্তর সুন্নী জোটের প্রার্থী এস এম শাহজাহ

2

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

3

ঢাকা -ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত -৩

4

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

5

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

6

জামালপুরে নরুন্দি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবীতে ট্রেন

7

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

8

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

9

ফুলবাড়ি ২৯ বিজিবি কর্তৃক মালিক বিহীন মাদকদ্রব্য উদ্ধার

10

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

11

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

12

কান্তনগর মেলায় অনিয়ম ঠেকাতে দ্রুত পদক্ষেপ

13

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

14

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

15

বগুড়ার শেরপুরে মাদ্রাসা নির্বাচনে জাল ভোট দিতে এসে যুবক আটক

16

বিচারের দাবিতে মিছিল শেষে শীতলক্ষ্যা সেতুতে ‘শহীদ ওসমান হাদি

17

বাঞ্ছারামপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ‘মার্চ উইথ নকিবুল হুদ

18

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

19

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

20