মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ভেঙে পেড়ে দুই প্রকৌশলীসহ নিহত ৩

যশোর সার্কিট হাউজপাড়ায় বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন একটি বহুতল ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। আজ ১ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় উৎসুক জনতা ভীড় করে ছিল ভবনটি ঘিরে। এছাড়া পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করছিলেন।
তথ্য মিলেছে, বিল্ডিং ফর ফিউচার লিমিটেড ডেভলপার কোম্পানি দশতলা ভবনের একটি কাজ চলছে সার্কিট হাউস রোডে। ওই রোডের ইকবাল মঞ্চিলের পাশের ওই নির্মাণাধীন ১০ তলা ভবনের কাজ করছিলেন কুষ্টিয়ার বাসিন্দা প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের বসিন্দাপ্রকৌশলী আজিজুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক নুরুসহ (৪৫) আরো কয়েকজন শ্রমিক। হঠাৎ বেলা সাড়ে ১১ টায় ছয় তলার কার্নিশ ভেঙে ছয় তলা থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন ইঞ্জিনিয়ার মিজানুর রহম, আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু। হাসাপাতালে নেয়ার পর ডাক্তার আনুষ্ঠানিকভাবে নিহতের ঘটনা নিশ্চিত করেন।
যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ জানিয়েছেন বিল্ডিং খুবই ত্রুটিপূর্ণভাবে নির্মাণ হচ্ছিল। ওই সড়কটি দিয়ে মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন । এছাড়া স্কুল কলেজপড়ুয়ারা, পথচারিরা ছিল আতংকে। আর আজ সকালে ঘটে গেল এই চরম দুর্ঘটনা। ভবনটি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ছাত্র ছায়ায় গড়ে উঠছিল। তারা কোনো নির্মাণ বিধি ও বিল্ডিং কোড মানেনি। এই বিল্ডিংটি এখনই সিল করে দেয়া দরকার।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি নিয়ে বিষদ খোঁজখবর নিচ্ছেন। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল বাড়িতে প্রাণ কোম্পানির নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত আমন

1

পাঁচবিবিতে মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় কবরে মোমবাতি প্

2

মৌলভীবাজার ৮ শতাধিক হিন্দু পরিবার জিম্মি

3

মাদারীপুরে হানাদারমুক্ত দিবস আজ

4

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

5

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

6

অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি নিরেশনে পরিকল্পনা যাচাই সভা

7

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

8

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৬৫০ গ্রাম গাঁজা সহ 2 যুবক

9

কুতুবদিয়া সী-ট্রাক উদ্বোধন

10

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

11

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

12

সেনবাগে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচনি ব্রিফিং অনুষ্ঠিত

13

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

14

প্রতিবন্ধীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ

15

নারায়ণগঞ্জের তিন আসনে হাতপাখা প্রতীকের প্রার্থীদের মনোনয়নপত্

16

টাঙ্গাইলে একসঙ্গে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন সহোদর দুই ভ

17

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

18

গজারিয়ায় নির্বাচনী নিরাপত্তায় শতভাগ সিসি ক্যামেরা, গণভোটে

19

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

20