মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

যশোরে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান - সোয়া লাখ টাকা জরিমানা

যশোরের দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আরিয়ান ডায়াগনস্টিক সেন্টার ও পপুলারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই তিন প্রতিষ্ঠানে নানা অসঙ্গতি ও অনিয়মের কারণে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দুপুরে যশোর জেনারেল হাসপাতালের সামনে দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় চরম অব্যবস্থাপনা। রিসেপশনিস্ট ছিলেন রেস্টে। একইভাবে ছিলেন না ইমার্জেন্সি মেডিকেল অফিসার ও নার্স।
কিছু সময় পর হুড়মুড় করে কেউ কেউ চলে আসেন প্রতিষ্ঠানে। খাতা-কলমে ছয়জন নার্স থাকলেও একজনকেও পায়নি ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের টিম অপারেশন থিয়েটার পরিদর্শন করে দেখতে পায় জরাজীর্ণ অবস্থা। অপারেশনে ব্যবহৃত সরঞ্জামগুলোর বেহাল অবস্থা। মানা হচ্ছে না নিয়মনীতি। নেই বর্জ্য ব্যবস্থাপনা। একই রকম অবস্থা দেখা যায় প্যাথলজি ও স্যাম্পল রুমেও।
এছাড়া, প্রতিষ্ঠানের ওয়ার্ডগুলোতে ছিল গুমোট পরিবেশ। সেখানে রয়েছে মারাত্মক অক্সিজেনের ঘাটতি। দেখা যায়, একপাশে রয়েছে ময়লা-আবর্জনার স্তুপ, অপর পাশে শুয়ে আছেন নবজাতক ও মায়েরা। পরিষ্কার-পরিচ্ছন্নতা নেই বললেই চলে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। বাধ্যতামূলকভাবে থাকতে হবে এমন কাগজপত্রও দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানের মালিক রাজু আহম্মেদ। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এর আগে ওই টিম যায় যশোর শহরের নওয়াপাড়া রোডের আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠান শুরুর আগেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তাদের নেই কোনো অনুমোদন, অথচ রোগীর আসা-যাওয়া চলছে দেদারসে। এ সময় সতর্ক করে প্রতিষ্ঠান মালিক আনিচুর রহমানের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত শহরের ঘোপ নওয়াপাড়া রোডের পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটালে যায়। এখানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে আরও অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাকামে মাহমুদা মীম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডারিয়া নওশিন লুবনা ও যশোর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রওশন আরা লিজা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোংলার চিলায় ধানের শীষের নির্বাচনী জনসভায় জনতার ঢল ধানের শ

1

গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সকল শিক্ষার্থী লকডাউন পালন করতেছে

2

কৃষিতে বিপ্লব

3

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ

4

পটুয়াখালীর গলাচিপায় ভূমি দস্যু, দালাল চক্রের বিরুদ্ধে মানববন

5

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

6

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

7

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

8

মাদারীপুরে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালীরা, ভাঙ্গনের ঝুকিতে

9

কালিয়াকৈরে সোনালী সংঘের উদ্যোগে কম্বল বিতরণ

10

পীরগঞ্জে দার্জিলিং কমলার বাম্পার ফলন

11

সিলেটে ছাত্রলীগ–যুবলীগের সম্পৃক্ততার অভিযোগে দুই ভাই গ্রেপ্ত

12

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

13

রায়গঞ্জ ও উল্লাপাড়ায় অবৈধ ইটভাটায় অভিযান

14

পার্বতীপুর থানার 2 নং মন্মতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি

15

নওগাঁর নিয়ামতপুরে শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন ব

16

নড়াইলে যৌথ বাহীনির অভিযানে স্যুটারগান সহ বিপুল পরিমান দেশীয়

17

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

18

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

19

লংগদুতে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্

20