খাইরুল বাসার
প্রকাশঃ 25-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মেহেরপুর শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রকৌশলী মাহাফুজুর রহমান কল্লোল (৪৮) ও আকমল হোসেন (২২) নামে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ওয়াবদা সড়কে বন বিভাগের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহাফুজুর রহমান কল্লোল গাংনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন প্রকৌশলী। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা হাসান আলীর ছেলে। অপর নিহত আকমল হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকমল হোসেন গাংনীর দিক থেকে মেহেরপুর শহরের দিকে এবং মাহাফুজুর রহমান কল্লোল
শহর থেকে অফিসের উদ্দেশ্যে গাংনীর দিকে যাচ্ছিলেন। বন বিভাগের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরবে বগি লাইনচ্যুত, ঢাকা–সিলেট–চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল ব

1

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

2

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

3

নোয়াখালীতে বাস চালানোর আড়ালে ইয়াবা ব্যবসা, চালক গ্রেপ্তার

4

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

5

সাতক্ষীরার নলতায় নির্মাণ শ্রমিক ফেডারেশনের আংশিক কমিটি ঘোষণা

6

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

7

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

8

ঈশ্বরগঞ্জে দা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরী

9

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

10

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

11

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

12

তুহিন হত্যার প্রতিবাদে -সন্ত্রাসীদের দ্রুত শাস্তি চেয়ে ঝালকা

13

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

14

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

15

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার

16

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

17

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

18

কর্মসংস্থানের অভিনব সুযোগ, ভ্রাম্যমাণ গাড়িতে কাপড়ের দোকান

19

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

20