জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

মেহেরপুরের ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপু সাতক্ষীরায় আটক

খাইরুল বাসার।।
মেহেরপুরের অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদুল আলম লিপুকে আটক করেছে সাতক্ষীরা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে মন্টু মিয়ার বাগানবাড়িতে অভিযান চালিয়ে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত অনলাইন ক্যাসিনোর সম্রাট মোরশেদুল আলম লিপু গাজী (২৮) মেহেরপুর জেলার মুজিবনগর থানাধীন মোনাখালী  ইউনিয়নের শিবপুর গ্রামের মোঃ জিনারুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশের ডিআইওয়ান।
স্থানীয়রা জানান, অনলাইন ক্যাসিনো সম্রাট লিপুর সাথে জড়িত হয়ে মাইনুল ইসলামের অবস্থা হঠাৎ আংগুল ফুলে কলাগাছ হয়েছে। মাইনুল ইসলামের বাবা একজন মৎস্যজীবী। মাছ বিক্রি করে সংসার চালাতেন। ছেলে মাইনুলের বৈধ কোনো আয়ের পথ না থাকলেও অল্প দিনে ফুলে ফেঁপে উঠেছে সে। অনলাইন ক্যাসিনো দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে মাইনুল। রয়েছে দামী গাড়ী, কয়েকটি মোটরবাইক, স্ত্রীর নামে ৪০ ভরি স্বর্ণের গহনা, ব্যাংকে দৃশ্যমান কোটি টাকা।  
খোঁজ নিয়ে জানা গেছে, মাইনুল কিছুদিন আগেও সিরাজগঞ্জে তাঁতের কাজ করতেন। সেখান থেকে এলাকায় ফিরে এসে অটোরিকশা চালিয়ে সংসার চালাতো। চলতি বছরের ২৭ জুলাই সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করার কথা থাকলেও দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে সেই নির্বাচন স্থগিত হয়ে যায়।
রাশিয়া থেকে পরিচালিত এসব অনলাইন জুয়ার সাইট ও অ্যাপস তাদের এজেন্টদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে মেহেরপুর জেলা শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পর্যন্ত। এসব জুয়ার সাইট ও অ্যাপস ভার্চুয়ালি জুয়া খেলায় একেকটি এজেন্টের মাধ্যমে মাসে ৩ থেকে ৪ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মেহেরপুরে জেলা শহরসহ গাংনী এবং মুজিবনগর এলাকার তরুণদের বড় অংশই এখন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত। ডিআাইওয়ান আরও জানান লিপুকে জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তিতে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

1

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

2

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

3

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

4

নতুন ওসির সাথে এনসিপির সুলতান মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্

5

নিয়ামতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

6

তারেক রহমানকে সংবর্ধনার মঞ্চ প্রস্তুত

7

বকশীগঞ্জ উপজেলায় উদ্ধার হলো ৫০- এর দশকের ঐতিহাসিক সরকারি গাড়

8

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

9

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

10

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

11

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগাদানা স্বেচ্ছাসেবক দলের উদ্যো

12

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

13

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

14

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

15

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

16

টাঙ্গাইলে যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার

17

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

18

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

19

মাদারীপুরের-বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,মাদকবিরোধী কর্মশালা অনুষ্

20