জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

জসিম আহামেদ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ও সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন।
এ ব্যাপারে ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান, বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং এর জন্য মোবাইল কোর্ট পরিচালনাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে গ্যাসের ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজ ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

1

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

2

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

3

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

4

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

5

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

6

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

7

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

8

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

9

নিহত ও আহত পরিবার বর্গের চেক বিতরণ

10

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

11

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

12

কাজিপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠ

13

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

14

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ১জনকে কারাদণ্ড

15

বেগম খালেদা জিয়া শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন

16

শুভ বড়দিন উপলক্ষে মুকসুদপুর উপজেলার বিভিন্ন গির্জায় গির্জা

17

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

18

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

19

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লা

20