আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুর বোয়ালমারী আধারকোঠা ছোলনা হেমায়েত মৃধার বাড়ির ভাড়াটিয়া শিশু খাদ্য ব্যবসায়ী গোপাল শিকদার দুই সন্তানের জনক চার বছর আগে গোপনে বিবাহ করলেন মুসলিম পরিবারের দুই সন্তানের জননী হাসনাহেনাকে। কারো ধর্ম পরিবর্তন না করে নির্বিঘ্নে সংসার করছেন গোপাল।
আজ ২১/৮/২৫ বৃহস্পতিবার বিকালে এলাকাবাসীর প্রশ্নের সম্মুখীন হয়ে গোপন তথ্য ফাঁস হয়ে যায়।
জানা যায়, মধুখালী থানার আড়াকান্দি পূর্ব পাড়া গ্রামের মৃত মহেশ্বর শিকদারের ছেলে গোপাল শিকদার। বোয়ালমারীতে ব্যবসা করে, বাসা ভাড়া থাকে হেমায়েত মৃধার বাড়িতে মাঝে মাঝেই বোরখা পড়ে একটি মহিলাকে ওই বাসায় আসা যাওয়া করতে দেখা যেত। এক পর্যায়ে জানা যায় মধুখালী থানার মহিশাপুর খলিফা পাড়ার আব্দুল জব্বার খলিফার মেয়ে হাসনাহেনাকে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এ খবর শুনে বড় স্ত্রী ছেলে সন্তান নিয়ে চলে আসে বোয়ালমারীতে।