খাইরুল বাসার।।
মেহেরপুরের মুজিবনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১১টায় মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের আয়োজন করেন মুজিবনগর উপজেলা বিএনপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাভেদ মাসুদ মিল্টন সম্মেলন উদ্বোধন করেন। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ ও জেলা বিএনপির সদস্য রোমানা আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আব্দুল আউয়াল, খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, আব্দুল্লাহ, মীর ফারুক, রেজাউল হক, মকবুল হোসেন মেঘলা, ওমর ফারুক লিটন, আলফাজ উদ্দীন কালু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টু, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। সম্মেলনে নেতাকর্মী উপস্থিত ছিলেন,্।
সম্মেলনের মধ্য দিয়ে মুজিবনগর উপজেলা বিএনপিতে নতুন উদ্যম ও নেতৃত্বের সূচনা হয়েছে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।
সর্বসম্মতি ক্রমে আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আমিরুল ইসলামকে সভাপতি ও হাজী মশিউর রহমানকে সাধারন সম্পাদক এবং হারুন -অর-রশিদ এবং জালাল উদ্দীন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত ঘোষনা করা হয়।
মন্তব্য করুন