জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাসেল শেখ 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।ভোরে উপজেলা পরিষদ থানা মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তব অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৯টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।
দুপুর ১২টায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বাদ যোহর সকল মসজিদ, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বিকাল ৩টায় মুকসুদপুর আইডিয়াল স্কুল মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। একই সময়ে অফিসার্স ক্লাব মাঠে চারু ও কারু শিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের সমন্বয়ে বিজয় মেলা শুরু হয়, যা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের আকর্ষণ করে। এদিকে, সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে দিবসের কর্মসূচির সমাপ্তি ঘটবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

1

চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেয়াকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে

2

চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্ত বিভাগীয় ফুট

3

হাতিয়াকে ঘিরে নতুন স্বপ্ন: চালু করা যেতে পারে হেলিকপ্টার সেব

4

সত্যি চুমু নাকি এআই

5

লংগদুতে সুস্বাস্থের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠি

6

কুয়েত থেকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরনকারী প্রবাসীদের রেমিট

7

ছাতকে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জামায়াতের প্রচার মিছিল ও সম

8

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

9

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

10

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

11

ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

12

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

13

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

14

নিখোঁজের চার দিন পর পটুয়াখালীতে খাল থেকে বস্তাবন্দি বৃদ্ধার

15

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

16

কাজিপুরে তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে টিউবওয়েল ব

17

শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত এর মতবিনিময়

18

সুবর্ণচরে রশিদিয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার ছবক প্রদান ও কৃতি

19

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

20