জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি



ইব্রাহিম বাদশা

চট্টগ্রামের মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কুরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কুরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ) এর প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট মানার সিটিতে দিনব্যাপী অনুষ্ঠান মানারুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইবরাহিম আবু আরাবি’র সভাপতিত্বে বাংলা ভাষায় আবুল হোসেন, ইংরেজি ভাষায় নজরুল হক ও আরবি ভাষায় আইনুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস ও টিচারস রিপ্রেজেন্টেটিভ আবদুস সালাম তালুকদার, কমিটি মেম্বার প্রফেসর আনিছুর রহমান খন্দকার, ফাউন্ডার প্রিন্সিপাল মাওলানা কোব্বাদ আহম্মদ, মাদার অক্সফোর্ড স্কুল ঢাকা শাখার ফাউন্ডার প্রিন্সিপাল রিভা খন্দকার, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা, মাদার অক্সফোর্ড স্কুলের গার্ডিয়ান এন্ড স্টুডেন্ট সুপারভাইজার তানজিনা খন্দকার, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, ফাউন্ডিং ডিরেক্টর ফাতেমা আরাবি, ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন সুপার এডমিন মু. জিয়া উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হামিদুল ইসলাম। এসময় বক্তারা তিন ভাষায় অনুভ‚তি ব্যক্ত করেন কিডস কুরআন ডিপ্লোমা ও কিডস কুরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটরা। এছাড়া স্টুডেন্ট অব দ্য ইয়ার মোমেনা জান্নাত নাভা, এ্যাটেন্ডডেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড আয়ান আল আয়মান, লিডারশীপ একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড উম্মে হাবিবা সুমাইয়া, ইমপ্রুভমেন্ট এ্যাওয়ার্ড রুফাইদা আক্তার, ক্লাশ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড আহনাফ মাহমুদ, তানজিমুল হক, ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, যৌথ আবৃত্তি, যৌথ কোরআন তেলাওয়াত, নাশিদ পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, গাউন পরিধান ও টুপি উড়ানো, স্কাউট সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরন। অনুষ্ঠানে কিডস্ কোরআন ডিপ্লোমা ও কিডস্ কোরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যানে এসে মনোনয়নপত্র জমা দিলেন ঠাকুরগাঁও সদর ১আসনের জামায়াত

1

ঋণের টাকা প্রবাসে গিয়ে মিলেনি ভিসা, দিসে হারা ৭ যুবকের পরি

2

মাদারীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

3

কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় বিনা

4

হান্নান মাসউদকে হত্যার হুমকি

5

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

6

সিলেটে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল গণভোটসহ ৫ দফা বাস্তবায়

7

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

8

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

9

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

10

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

11

সেনবাগে কামু মিয়া মাদ্রাসায় হিফয ছাত্রদের সবক প্রদান ও ইসলা

12

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

13

গণভোট সফল করতে মাঠে নাসিক ও জেলা প্রশাসন, ২৭ ওয়ার্ডে চলছে প্

14

নির্বাচনে অংশ নিতে ৪ প্রতিষ্ঠানের পদ ছাড়লেন বিএনপি প্রার্থী

15

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

16

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

17

ঝালকাঠিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারাল কৃষকের

18

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

19

উত্তর ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তা নি

20