জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মিনিটে মিনিটে ফলোয়ার হারাচ্ছে কলকাতা

প্রতিবেদক: এম জিশান পারভেজ।


প্রতি রিফ্রেশে ফলোয়ার হারাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে দল থেকে শুধু বাদ দিয়েই যে ক্ষান্ত হয়নি তারা, ডিলিট করেছে মুস্তাফিজকে নিয়ে করা সব ফেসবুক ইনস্টাগ্রাম পোস্টও। আর এতে ক্ষোভে ফেটে পড়ছেন বাংলাদেশি সমর্থকরা। 

আইপিএলের দলগুলোর মধ্যে বাংলাদেশে দ্বিধাহীনভাবেই সবচেয়ে জনপ্রিয় ছিল কলকাতা। এই দলের হয়ে একসময় নিয়মিত খেলতেন সাকিব আল হাসান, জিতিয়েছেন দুটি শিরোপাও। লিটন দাসও খেলেছেন এই কলকাতার হয়ে। এবার কেকেআরের প্রতি ভালোবাসা ছিল আরও বেশি, কারণ ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে।

 

তবে বিসিসিআইয়ের হটকারি সিদ্ধান্তে সেই ফিজকে দল থেকে বাদ দিয়েছে তারা। তাতেই ক্ষান্ত হয়নি, মুস্তাফিজকে নিয়ে করা সব পোস্টও মুছে ফেলেছে সোশ্যাল মিডিয়া থেকে। আর তাতে কলকাতার ওপর চটেছেন মুস্তাফিজ ও বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা।

বাংলাদেশিরা দলে দলে 'আনফলো' বাটনে ক্লিক করছেন। তাতেই মিনিটে মিনিটে ফলোয়ার কমছে কলকাতার। একই দশা আইপিএল ও বিসিসিআইয়ের সোশ্যাল হ্যান্ডেলেও।

 

তবে ফেসবুক-এক্স-ইনস্টাগ্রামের এই গণ্ডি ছাপিয়েও কলকাতার সবচেয়ে বড় ভাঁটা পড়বে জনপ্রিয়তায়। আইপিএলের মৌসুম এলে অনেক বাংলাদেশির গায়েই দেখা যায় কলকাতার জার্সি। বেগুনি রঙের জার্সিটার পেছনে অনেকেরই আবেগ কাজ করত। বাংলাদেশি কেউ খেলুন বা না-ই খেলুন, বাংলাদেশিদের কাছে আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দলটাই ছিল কলকাতা। তবে তাদের সেই জনপ্রিয়তা অদূর ভবিষ্যতে দেখা যাবেই না হয়ত!


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

1

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

2

পাবনায় ডা. শফিকুর রহমান চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্ত

3

ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

4

পাটগ্রামে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন জামায়াতে ইসলামীর এ

5

চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্

6

শেষ সময়ে জমজমাট কোনাপাড়া বৃক্ষ মেলা

7

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

8

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ

9

নিয়ামতপুর থানায় নবাগত ওসি মো. সফিকুল ইসলামকে উষ্ণ সংবর্ধনা

10

কাঠালিয়ায় বিএনপির আলোচনা সভা ও নির্বাচনী প্রস্তুতি

11

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের আব্দুল্লাহ আল কায়ে

12

কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শীর্ষ সাংগঠনিক পদধারীসহ

13

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

14

সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা এ্যাডহক কমিট

15

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

16

দিনাজপুরের বীরগঞ্জে পাক-হানাদার মুক্ত দিবস উদযাপন

17

ফরিদপুরের আলফাডাঙ্গায় মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

18

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

19

আদানির বিদ্যুৎ-ফাঁদ: একতরফা চুক্তির মাশুল আর কতকাল

20