পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ভাংঙরি ব্যবসায়ী লালা চাঁদ ওরফে সোহাগ মিয়া (৩৯) নামক ব্যক্তিকে
কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার ১২ ই জুলাই তিনি এক বিগপ্তিতে জানান,, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।’
তিনি আরও বলেন এই পাশবিক হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ধারা ১০-এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।
পুরান ঢাকার মিটফোর্ড, যা একটি ঘনবসতিপূর্ণ এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। সেখানেই গত বুধবার (৯ জুলাই) দিনদুপুরে প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে কংক্রিটের ব্লক দিয়ে থেঁতলে মারা হয়। যদিও ভিডিও ভাইরাল হলে দুদিন পর গতকাল শুক্রবার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। হত্যাকাণ্ডের ধরন ও এর নৃশংসতা স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আলামত সংগ্রহ শুরু করে।
সরকারের উচ্চপর্যায়ের থেকে এই বিষয়ে দূর্ত তদন্ত করে আসামিদের আইনের মাধ্যমে সাজা প্রদান করার কথ জানান।
গতকাল ঢাকা মহানগরের (ডিএমপি)এক সংবাদ সম্মেলনে জানান,নিহত সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে, এমনকি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এজেহারযুক্ত মাহমুদুল হাসান মহিন(৪১) এবং তারেক রহমান রবিন(২২)গ্রেফতার করেন।রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে।একই ঘটনায় জড়িত থাকায় আর ২ জনকে গ্রেফতার করে র্যাব।
এ ঘটনায় দায়ের করা মামলার ১৯ আসামির মধ্যে দুজন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় ও মহানগর নেতা। গতকাল শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ওই দুই নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
হত্যাকাণ্ডে নাম আসায় চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাসকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন