জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

মানুষের প্রাণের চেয়ে ফসল বড়, বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যুতে প্রশ্নের ঝড়

গাজী মাহমুদ পারভেজ।।

গজারিয়ায় শেয়াল ও অন্যান্য প্রাণী তাড়াতে আখ ক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছে শাহিন (১৪) নামের এক কিশোর। 
বুধবার (১৩ আগস্ট)  সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দী গ্রামের সাইদুর রহমান সেন্টুর আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শাহিন হোসেন্দী ইউনিয়নের ইসমানিরচর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের কোনো এক সময় আখ ক্ষেতে পাতা বৈদ্যুতিক তারে স্পর্শ লেগে শাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়। সারা রাত আখ ক্ষেতে পড়ে থাকার পর সকালে পথচারীরা তার মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর জমির মালিক সাইদুর রহমান সেন্টু পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য কিরন সরদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের সংস্পর্শে এসে শাহিনের মৃত্যু হয়েছে। 
ক্ষেতের মালিক মিন্টু মিয়ার বড় ছেলে শাহ পরান জানায় বারবার নিষেধ সত্ত্বেও ফসল রক্ষায় প্রাণঘাতী পদ্ধতি ব্যবহার করলেন বাবা—যে ফাঁদ কেড়ে নিল ১৪ বছরের শাহিনের জীবন।
অন্যদিকে, গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা বলছেন, ফসল রক্ষায় প্রাণঘাতী ফাঁদ দেওয়া সম্পূর্ণ অবৈধ ও অমানবিক। এ ধরনের অবহেলা ও আইন লঙ্ঘনের কারণে একটি পরিবারের স্বপ্ন চিরতরে শেষ হয়ে গেল। দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে শীতার্তদের শীতবস্ত্র দিলো সেনাবাহিনী

1

হাবিবুর রহমান সুমন

2

চুনারুঘাটে ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ ট্রাকটর ও (ডেকু)জব্দ

3

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

4

স্টাফ রিপোর্টার মো: আল-আমিন মাস্টার ভোলা চরফ্যাশন

5

বেগম খালেদা জিয়া দিনাজপুরে যে বাড়িতে শৈশব কাটিয়েছেন

6

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

7

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

8

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

9

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

10

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

11

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

12

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

13

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

14

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

15

পটুয়াখালীতে ইয়াবাসহ একজন গ্রেপ্তার

16

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

17

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

18

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী না হলে ফ্যাসিবাদ ফিরে আসবেই: প্রধান উপদেষ

19

জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ

20