গতকাল ১১ জুলাই শুক্রবার সকালে মানিকগঞ্জ শহরের স্থানীয় এক মিলনায়তনে মানিকগঞ্জ পৌর শাখা জামায়াত আয়োজিত ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর জামায়াতের আমীর জনাব হুমায়ূন কবীর এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ্যাডঃ আনোয়ার হোসেন, জেলা অর্থ সম্পাদক প্রফেসর মনিরুল ইসলাম, পৌর সকল কর্মপরিষদ, ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জের জেলা আমীর হাফেজ মাওলানা কামরুল ইসলাম বলেন, "রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করতে হবে।"
সম্মেলনের সভাপতি পৌর আমীর জনাব হুমায়ূন কবীর বলেন, “ইউনিট সংগঠনই সংগঠনের মূল চালিকা শক্তি। ইসলামী আন্দোলনকে গতিশীল ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে ইউনিট সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর করতে হবে। ইউনিটের প্রধান দায়িত্ব হবে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করা।"
তিনি আরও বলেন,“১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ সফল করতে প্রত্যেক ইউনিট দায়িত্বশীলকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।”
মন্তব্য করুন