জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে ঐক্যবদ্ধ ত্রিশালবাসী

 

আরিফ রববানী  
আগামী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭আসনে জাতীয় নাগরিক পার্টির শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলমকে এমপি হিসাবে দেখতে চায় ত্রিশালবাসী।

জানা গেছে-ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে তরুণ প্রজন্মের অহংকার, সৎ, সাহসী ও প্রতিবাদী কণ্ঠস্বর বিশিষ্ট আইনজীবী মানবাধিকার কর্মী এডভোকেট এটিএম মাহবুব উল আলম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে আসন্ন নির্বাচনে মনোনয়ন চেয়েছেন। তিনি এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থা ময়মনসিংহ জেলা শাখার সভাপতি  ও সংস্থাটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান।সম্প্রতি এন পি এস গন মাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলনে তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় ত্রিশালে মানুষের মাঝে উচ্ছ্বাসের তৈরী হয়েছে। তারা  ফুলের মালা দিয়ে বরণ করে নেন প্রিয় মানুষটিকে। বিগত দিন তিনি ময়মনসিংহ জেলায় মানবাধিকার কর্মীদের সাথে নিয়ে অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার বাস্তবায়নের সংগ্রাম লড়াইয়ে রাজপথে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রাথীতায় ব্যাপক সারা পড়েছে। গত ৫ আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সুনামের সহিত তার দায়িত্ব পালন করেছেন। এলাকায় রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ নানা ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন অগ্রগতি আনতেও বিভিন্ন স্থানে লবিং করে মানুষের পক্ষে কাজ করেছেন।

ত্রিশাল উপজেলার রাজনৈতিক মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতামতে তারা বলেন, ত্রিশালের রাজনৈতিক ইতিহাসে মানবাধিকার কর্মী এডভোকেট মাহবুব উল আলমের মতো সৎ ও ভালো মানুষ এইবারেই  প্রথম নির্বাচনী মাঠে । তাই তারা এই সুযোগ হাতছাড়া করতে চান না। এবার তারা এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে থাকবেন এমনটাও জানিয়েছেন। 

ত্রিশাল  উপজেলার  তৃণমূল জনগণের মতে- এডভোকেট এটিএম মাহবুব উল আলম  একজন জনবান্ধব ও নিরহংকারী স্পষ্টবাদী ভালো মনের মানুষ। কোন মানুষ বিপদে পড়ে বা যেকোন বিষয়ে জজকোর্টে মামলা মোকদ্দমা করতে গেলে তিনি একজন উকিল হিসাবে বিনা খরচে মানুষের পাশে থেকে মামলা মোকাবিলা করেন। ময়মনসিংহ-৭ আসনে বর্তমান সময়ে তার মত একজন সৎ যোগ্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির এমপি হিসাবে দায়িত্ব পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ও আধুনিক ত্রিশাল গড়তে সাধারণ জনগণের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও জানান তারা। 

এডভোকেট এটিএম মাহবুব উল আলম  গণমাধ্যম কর্মীদের জানান, এমপি-মন্ত্রী হওয়া আমার জন্য লাভজনক কোন বিষয় না। ময়মনসিংহ-৭ আসনের তৃণমূল জনতা ও সাধারণ ভোটারদের ভাগ্যের পরিবর্তন ও জীবনমান উন্নয়নের লক্ষেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  এর মনোনয়ন ফর্ম ক্রয় ও জমা দিয়েছি।

আগামী ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে আমাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করে মানুষের ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটাব এবং আধুনিক মডেল ত্রিশাল  উপজেলা গড়বো, ইনশাল্লাহ। তিনি আরও বলেন-  মানুষের আস্থা-বিশ্বাস-ভালোবাসা
আমানত হিসেবে নিয়ে ত্রিশালের  সার্বিক উন্নয়নে বাকি জীবনটা কাটিয়ে দিতে চান এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

1

নারায়ণগঞ্জ-৫ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্

2

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

3

নোয়াখালীতে মাদারাসায় ঘুমের মধ্যে ছাত্রকে জবাই করে হত্যা

4

লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিবচরে নিখোঁজ পরিবারের আহাজারি

5

কালিয়াকৈরে ২ দিন ব্যাপী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ম

6

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা হেফজ ও এতিমখানার ১৯তম

7

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

9

সরাইলে ওজনে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকার অর্থদণ

10

ময়মনসিংহ বিভাগে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর বিএনপি, ৭

11

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

12

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

13

শিবচরে জেলা জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

14

শীত নিয়ে সারাদেশে দুঃসংবাদ

15

জামালপুরে হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে হুমায়ূন আড্

16

ক্রিকেট যখন রাজনীতির সমীকরণে

17

নবাগত ইউএনও মাহমুদুল হাসানের সঙ্গে গজারিয়া থানা প্রেসক্লাবের

18

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

19

ঘুষ নিয়ে লকাপের আসামি ছাড়লেন এস আই

20