মোঃ সুজন হোসেন
প্রকাশঃ 18-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় ছাত্র বলৎকার — দুই শিক্ষক আটক

যশোরের আরবপুর দিঘীরপাড়া এলাকার একটি মাদ্রাসায় নয় বছরের শিক্ষার্থীকে বলাৎকার করেছে একই মাদ্রাসার আরেক ছাত্র। বলাৎকারের খবর জানাজানি হলে মাদ্রাসা থেকে পালিয়ে গেছে অভিযুক্ত ছাত্র রকিবুল ইসলাম রনি(২১)। রনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের রাশেদ মিয়ার ছেলে। ঘটনার পরই পালিয়ে গেছে রনি। রনির পক্ষ নেয়া ও পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে ওই মাদ্রাসার দুই শিক্ষককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের আনিসুর রহমানের ছেলে ফয়সাল ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্বঘাট গ্রামের নাজমুল হকের ছেলে কামাল হোসেন। স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বেলা ১১ টায় ওই মাদ্রাসার নিয়ম অনুসারে একটি রুমে থাকা ১৬ জন ছাত্রের সকলেই ঘুমিয়ে পড়ে। ওই রুমের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সকলে ঘুমিয়ে পড়লেও জেগে থাকে রনি। সে বাইরে থেকে এসে রনি ওই ছাত্রকে বলাৎকার করে। পরে রুম থেকে বের হয়ে যায় রনি। পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে সকল ছাত্রসহ স্থানীয়রা ওই মাদ্রাসা ঘেরাও করে। রনিকে ধরে পুলিশে সোপর্দের চেষ্টা করে। কিন্তু ওই দুই শিক্ষক কৌশলে রনিকে হেফাজতে নিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এক পর্যায় স্থানীয় জনতা ৯৯৯ এ কল করে থানা পুলিশের হাতে তাদেরকে সোপর্দ করে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার একটি টিম ঘটনাস্থলে হাজির হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। স্থানীয় জনতা ও কর্তৃপক্ষ ওই দুই শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। যা তদন্তে প্রমাণ পায়। এক পর্যায় তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘাইছড়িতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ক

1

নিয়ামতপুরে ভিন্ন মাত্রায় তারেক রহমানের ৬১তম জন্মদিন পালন

2

পানছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা বীজ ও সার বিতরণ

3

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগা

4

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

5

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

6

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

7

নোয়াখালীতে ৬টি আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণা

8

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

9

সাচিংপ্রু জেরী'র মনোনয়ন বাতিলের দাবী

10

হাইমচর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন

11

ফুলবাড়িতে ২৯ বিজিবি অভিযানে ২ লাখ ৪১ হাজার টাকার মাদক উদ্ধা

12

শহিদুল ইসলাম বাবুল ও ইউনুস আলী পরামানিকের সহযোগিতায় ৪ বছর পর

13

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

14

পোরশায় গাংগুরিয়া ডিগ্রী কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

15

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে উন্নয়নের নতুন

16

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

17

যাত্রীবেশে সংঘবদ্ধ ডাকাতি নওগাঁয় তিন আসামি গ্রেফতার উদ্ধার

18

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

19

বাংলাদেশ না খেললে বিশ্বকাপ থেকে সরে যেতে পারে পাকিস্তানও

20