জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা

 সাব্বির হোসাইন আজিজ 
 জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাদারীপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হওয়ায় মাদ্রা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের প্রভাষক শিক্ষক শিক্ষার্থী কার্য পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

‎জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন ও গুণী অধ্যক্ষ নির্বাচন উপলক্ষে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ গুণী প্রধান অধ্যক্ষ নির্বাচিত হন মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান। পরে মাদারীপুর জেলা  কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ গুণী অধ্যক্ষ নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমানের দক্ষ নেতৃত্ব, শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজ আজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ কাজী ওবায়দুর রহমান অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান একার নয়, এটি মাদ্রা উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদরা উচ্চ বিদ্যালয় ও কলেজের  প্রতিষ্ঠাতা সদস্য মো. আব্দুস সালাম মোল্লা, বিশিষ্ট শিক্ষা অনুরাগী আজগর আলী চোকদার , প্রতিষ্ঠানের দাতা সদস্য আনোয়ার হোসেন মোল্লা, ম্যানেজিং কমিটির সদস্য আহসান হাবিব, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

1

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে - এআর মামুন

2

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

3

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

4

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

5

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

6

মাদারীপুরে তুহিন হত্যা মামলার আসামি গ্রেফতার না হওয়ায় নিহত প

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

9

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

10

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

11

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

12

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

13

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

14

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

15

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

16

বিএমপির উদ্যোগে সাভারে কম্বল বিতরণ অনুষ্ঠান

17

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

18

ব্রাহ্মণবাড়িয়ার অনেক দেয়ালে দেয়ালে হাদির ‘উক্তি’

19

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

20